News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কর্পোরেটদের স্বার্থের চিন্তা করছে বিজেপি সরকার : জিতেন্দ্র চৌধুরী
Image

কর্পোরেটদের স্বার্থের চিন্তা করছে বিজেপি সরকার : জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৫ জুলাই : কর্পোরেটদের স্বার্থের চিন্তা করছে বিজেপি সরকার। সরকার জনসম্মুখে বলছে দেশে নাকি অমৃত কাল চলছে। কিন্তু বাস্তবে বিজেপি সরকার সাধারণ মানুষের জন্য কোন কাজই করছে না। আজ সোনামুড়ায় মহকুমা কমিটির উদ্যোগে যোগদান সভায় এমনটাই দাবি করলেন পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, শ্রমিক, কৃষক এবং ক্ষেতমজুরের প্রতি জনবিরোধী নীতি এবং শ্রম কোড বাতিলের দাবিতে আগামী ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিপিআইএম। ওই ধর্মঘটকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে আজ সিপিআইএম সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়। এদিন সভা শুরুর পূর্বে সিপিএম দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সোনামুড়া শহরে মিছিল বের হয়েছে। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্থানীয় রবীন্দ্র চৌমুহনীতে এসে সভায় মিলিত হয়।

সভায় প্রধান বক্তার ভাষণে জিতেন্দ্র চৌধুরী বলেন, এই দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে দেশে ঘুরে বলছে যে ভারতবর্ষ অর্থনীতিতে অনেকটাই এগিয়ে গিয়েছে। কিন্তু বাস্তবে চিত্র একেবারে উল্টো। বেকাররা বেকারত্ব জ্বালায় ভুগছে, শ্রমিক খেতমজুর কৃষকরা তাদের পরিবার নিয়ে দুবেলা ঠিকমতো খেতে পারছে না। আর সরকার বলছে দেশে নাকি অমৃত কাল চলছে কিন্তু বাস্তবে এই সরকার সাধারণ মানুষের জন্য কোন কাজই করছে না।

তাঁর কথায়, কর্পোরেটদের স্বার্থের চিন্তা করছে বিজেপি সরকার। মানুষের আওয়াজকে প্রতিবাদের ভাষাকে দাবিয়ে রাখছে এসব আর মানা যাচ্ছে না। তাই আগামী নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এ ধর্মঘটের ফলে সরকারের টনক নড়বে বলে আশাবাদী তিনি।

এদিনের সভাতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ১৯ পরিবারে ৭৪ জন ভোটার সিপিএম বলে শামিল হন. দলত্যাগীদের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন জিতেন্দ্র চৌধুরী। ওই সভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস, বিধায়ক শ্যামল চক্রবর্তী, সিপিআইএম জেলা সম্পাদক রতন সাহা, অহিদুর রহমান সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনেরই সবাইকে কেন্দ্র করে প্রাকৃতিক দুর্যোগের পরেও কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top