News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচলে সেনার গুলিতে হত দুই আলফা জঙ্গি
Image

অরুণাচলে সেনার গুলিতে হত দুই আলফা জঙ্গি

terroistইটানগর (অরুণাচল প্রদেশ), ১৪ ডিসেম্বর, (হি.স.) : অরুণাচল প্রদেশের চাংলাং জেলার ঘন জঙ্গলে আসাম রাইফেলস-এর গুলিতে দুই আলফা ক্যাডার নিহত হওয়ার পাশাপাশি ছয় ক্যডারকে আটক করা হয়েছে বলে খবরে প্রকাশ। চাংলাঙের ডিএসপি এন ইতে এই খবর দিয়ে জানায়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ বুধবার বেলা প্রায় ১.৩০ মিনিট নাগাদ জেলার মিও মহকুমার অন্তর্গত ধর্মপুর এলাকার ঘন জঙ্গলে আলফার বিরুদ্ধে অভিযান চালায় আসাম রাইফেলস।
অভিযানের সময় আলফা জঙ্গিরা ঝোপের ভেতর থেকে চোরা গুলি ছুঁড়তে থাকে। অগত্যা দু পক্ষে গোলাগুলি শুরু হয়। এক সময় অপর দিক থেকে গুলি ছোঁড়া বন্ধ হয়ে যায়। এর পর কয়েক ঘণ্টা বিরতির পর তালাশি চালিয়ে জঙ্গলে আত্মগোপন করে থাকা ছয় আলফা জঙ্গিকে আটক করার পাশাপাশি দুটি লাশ উদ্ধার করেন আসাম রাইফেলসের জওয়ানরা। নিহত জঙ্গিদের এখনও শনাক্ত করা যায়নি বলে জানান ডিএসপি ইতে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top