ইটানগর (অরুণাচল প্রদেশ), ১৪ ডিসেম্বর, (হি.স.) : অরুণাচল প্রদেশের চাংলাং জেলার ঘন জঙ্গলে আসাম রাইফেলস-এর গুলিতে দুই আলফা ক্যাডার নিহত হওয়ার পাশাপাশি ছয় ক্যডারকে আটক করা হয়েছে বলে খবরে প্রকাশ। চাংলাঙের ডিএসপি এন ইতে এই খবর দিয়ে জানায়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ বুধবার বেলা প্রায় ১.৩০ মিনিট নাগাদ জেলার মিও মহকুমার অন্তর্গত ধর্মপুর এলাকার ঘন জঙ্গলে আলফার বিরুদ্ধে অভিযান চালায় আসাম রাইফেলস।
অভিযানের সময় আলফা জঙ্গিরা ঝোপের ভেতর থেকে চোরা গুলি ছুঁড়তে থাকে। অগত্যা দু পক্ষে গোলাগুলি শুরু হয়। এক সময় অপর দিক থেকে গুলি ছোঁড়া বন্ধ হয়ে যায়। এর পর কয়েক ঘণ্টা বিরতির পর তালাশি চালিয়ে জঙ্গলে আত্মগোপন করে থাকা ছয় আলফা জঙ্গিকে আটক করার পাশাপাশি দুটি লাশ উদ্ধার করেন আসাম রাইফেলসের জওয়ানরা। নিহত জঙ্গিদের এখনও শনাক্ত করা যায়নি বলে জানান ডিএসপি ইতে।
অরুণাচলে সেনার গুলিতে হত দুই আলফা জঙ্গি
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















