News Flash

Image

ইআরওদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

আগরতলা, ৫ জুলাই : রাজ্যের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ইআরও) নিয়ে আজ প্রজ্ঞাভবনে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে।

কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই কর্মশালার মূল উদ্দেশ্য হল ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ এবং সহিংসা মুক্ত নির্বাচন করা। এই লক্ষ্যে নির্বাচন কমিশন প্রতিনিয়ত বিভিন্ন কর্মশালার আয়োজন করে থাকে। রাজ্য থেকেও বিভিন্ন সময়ে ইআরও এবং বিএলওরা দিল্লিতে গিয়ে কর্মশালায় অংশগ্রহণ করেছেন। সম্প্রতি রাজ্যের ৬০ জন বিএলও দিল্লিতে কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

তিনি বলেন, এ ধরণের কর্মশালার উদ্দেশ্য হল নির্বাচন সংক্রান্ত সমস্ত ধরণের নিয়ম কানুন সম্বন্ধে ইআরও, বিএলও সহ নির্বাচনের কাজের সাথে যুক্ত কর্মীদের ওয়াকিবহাল করা। ত্রিপুরা গণতান্ত্রিক দিক থেকে একটি শক্তিশালী রাজ্য। বিগতদিনের মত আগামীদিনেও যাতে সহিংসা মুক্ত নির্বাচন করা যায় সেই প্রচেষ্টা নির্বাচন কমিশন চালিয়ে যাচ্ছে। কর্মশালায় নির্বাচন সংক্রান্ত সমস্ত নিয়ম কানুন সম্পর্কে ভালো করে জেনে নেওয়ার জন্য তিনি ইআরওদের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় এছাড়াও অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক ইউ জে মগ উপস্থিত ছিলেন। বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে ইআরওরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

Releated Posts

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

দুষ্কৃতীদের হামলার অভিযোগে শান্তিরবাজার থানায় স্মারকলিপি অটোচালকদের, দোষীদের গ্রেপ্তারের দাবি

শান্তিরবাজার, ১৩ মে: শান্তিরবাজার রেলস্টেশন এলাকায় অটোচালকদের উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার…

ByByReshmi Debnath May 13, 2026

গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামী-শাশুড়িসহ তিনজনকে আটক

কাঠালিয়া, ১৩ মে : কাঠালিয়া ব্লকের ভবানীপুর এলাকায় এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিধায়ক হিসেবে শপথ নিলেন জহর চক্রবর্তী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ মে : ধর্মনগর কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী আজ ত্রিপুরা বিধানসভার লবিতে বিধায়ক হিসেবে শপথ…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top