News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অম্পিনগরে শক্তি বাড়ালো কংগ্রেস, বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ২০০-র বেশি সমর্থকদের ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান
Image

অম্পিনগরে শক্তি বাড়ালো কংগ্রেস, বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ২০০-র বেশি সমর্থকদের ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান

আগরতলা, ৫ জুলাই: আজ প্রদেশ কংগ্রেস ভবন এক বিশাল যোগদান সভার সাক্ষী হলো। অম্পিনগর বিধানসভা কেন্দ্র থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ২০০-র বেশি কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন।

অম্পিনগর ব্লক কংগ্রেস সভাপতি পিন্টু দেববর্মার নেতৃত্বে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়। যোগাদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আইপিএফটি দলের অম্পিনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী পবিত্র মোহন জামাতিয়া, ২০১৩ সালের বিজেপি প্রার্থী সুবল দেববর্মা এবং টিপরা মথা দলের অন্যতম নেতা শ্রী পঞ্চসাধন জামাতিয়া।

এদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি যোগদানকারী প্রায় দুই শতাধিক পরিবারকে কংগ্রেসে স্বাগত জানিয়েছেন। আশীষ কুমার সাহা বলেন, অম্পিনগর থেকে ২০০-র বেশি পরিবার বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেছেন। তাঁদেরকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নিতে পেরে আমরা আনন্দিত।

প্রদেশ কংগ্রেস নেতৃত্ব মনে করছেন, এই বিপুল সংখ্যক যোগদান আসন্ন নির্বাচনে অম্পিনগর কেন্দ্রে কংগ্রেসের শক্তিকে আরও মজবুত করবে। এই যোগদান সভা রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে মনে করছেন অনেকেই।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top