News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এয়ারপোর্ট এডভাইজারি কমিটির বৈঠকে পৌরহিত্য করেন সাংসদ বিপ্লব
Image

এয়ারপোর্ট এডভাইজারি কমিটির বৈঠকে পৌরহিত্য করেন সাংসদ বিপ্লব

আগরতলা, ৫ জুলাই : আজ আগরতলা মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টের এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের পুরাতন বিল্ডিংয়ের সভাগৃহে এই বৈঠকে পৌরহিত্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন তিনি বলেন, প্রতি বছরে দুইবাট অন্তর অন্তর বিমানবন্দরের বিভিন্ন সুবিধা ও অসুবিধা এবং সমস্যা নিয়ে এয়ারপোর্ট এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। মূলত ওই বৈঠকে বিমানবন্দরের বিভিন্ন সমস্যা সমাধান করা হয়। তেমনি, যেসমস্ত সমস্যাগুলো৷ সমাধান করা সম্ভব নয় সেগুলো ভারত সরকারের সাথে আলোচনা করার হয়ে থাকে।

তাঁর দাবি, উত্তরপূর্বাঞ্চলে গৌহাটি বিমানবন্দরের পর এমবিবি বিমানবন্দরে বেশি বিমান চলাচল করে। তাঁর কথায়, ওই বৈঠকে বিমান সংখ্যা বৃদ্ধি করা, যাত্রীদের যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা, বিমানবন্দরে কম ভাড়ায় স্টল দেওয়া, লাইটিং বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে।

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের এডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সংসদ বিপ্লব কুমার দেব, বিমানবন্দরের ডাইরেক্টর কেসি মিনা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড:বিশাল কুমার পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ড:কিরণ কুমার কে এবং এডভাইসারি কমিটির মেম্বার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস সহ অন্যান্যরা।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top