কায়রো, ১৪ ডিসেম্বর (হি.স.) : কায়রোর বোমা বিস্ফোরণের দায়স্বীকার করল আই এস জঙ্গিগোষ্ঠী| গত রবিবার ওই হামলায় ২৫ জন মারা য়ায়| মঙ্গলবার সেই হামলার দায়স্বীকার করে নিল আই এস জঙ্গিগোষ্ঠী| তারা জানিয়েছে, মৃত জঙ্গির নাম আৱু আবদুল্লাহ আল-মাসরি| এক বিবৃতিতে আই এসের তরফ থেকে আরও জানানো হয়েছে, ওই জঙ্গি প্রথমে ভিড়ের মধ্যে মিশে যায় এবং বিস্ফোরণটি ঘটায়| সেই সঙ্গে আই এসের হুঁশিয়ারি, আগামীদিনেও এই ধরনের হামলা করা হবে| এর আগে সোমবার মৃতদের শেষকৃত্যের অনুষ্ঠানে এসে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি জানিয়েছিলেন, ২২ বছর বয়সি মৃত জঙ্গির নাম মহম্মদ শাফিক মহম্মদ মোস্তাফা| সেন্ট পিটার এবং সেন্ট পল চার্চে সে তাঁর কোমরের বেল্টে রাখা বিস্ফোরকটি ফাটিয়েছিল| মিশর সরকার জানিয়েছিল, ডিএনএ টেস্ট করেই ওই জঙ্গির পরিচয় জানা গিয়েছে| এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক মহিলাসহ চারজনকে আটক করা হয়েছে|
কায়রোর বোমা বিস্ফোরণের দায়স্বীকার করল আই এস
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















