News Flash

  • Home
  • Uncategorized
  • কায়রোর বোমা বিস্ফোরণের দায়স্বীকার করল আই এস
Image

কায়রোর বোমা বিস্ফোরণের দায়স্বীকার করল আই এস

terrorism কায়রো, ১৪ ডিসেম্বর (হি.স.) : কায়রোর বোমা বিস্ফোরণের দায়স্বীকার করল আই এস জঙ্গিগোষ্ঠী| গত রবিবার ওই হামলায় ২৫ জন মারা য়ায়| মঙ্গলবার সেই হামলার দায়স্বীকার করে নিল আই এস জঙ্গিগোষ্ঠী| তারা জানিয়েছে, মৃত জঙ্গির নাম আৱু আবদুল্লাহ আল-মাসরি| এক বিবৃতিতে আই এসের তরফ থেকে আরও জানানো হয়েছে, ওই জঙ্গি প্রথমে ভিড়ের মধ্যে মিশে যায় এবং বিস্ফোরণটি ঘটায়| সেই সঙ্গে আই এসের হুঁশিয়ারি, আগামীদিনেও এই ধরনের হামলা করা হবে| এর আগে সোমবার মৃতদের শেষকৃত্যের অনুষ্ঠানে এসে মিশরের  প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি জানিয়েছিলেন, ২২ বছর বয়সি মৃত জঙ্গির নাম মহম্মদ শাফিক মহম্মদ মোস্তাফা| সেন্ট পিটার এবং সেন্ট পল চার্চে সে তাঁর কোমরের বেল্টে রাখা বিস্ফোরকটি ফাটিয়েছিল| মিশর সরকার জানিয়েছিল,  ডিএনএ টেস্ট করেই ওই জঙ্গির পরিচয় জানা গিয়েছে| এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক মহিলাসহ চারজনকে আটক করা হয়েছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top