News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তার বেহাল অবস্থা, প্রতিবাদে পথ অবরোধ ই-রিক্সা চালকদের
Image

রাস্তার বেহাল অবস্থা, প্রতিবাদে পথ অবরোধ ই-রিক্সা চালকদের

আগরতলা, ৪ জুলাই : বেহাল অবস্থায় রয়েছে লংতরাইভ্যালী মহকুমার ছামনু এলাকার বিভিন্ন রাস্তা। ফলে নিত্যদিন যান দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয়রা। রাস্তার বেহাল দশার ফলে নিত্যদিন চরম ভোগান্তির শিকার হন স্থানীয় ই-রিক্সা চালকেরা। ছোট বড় দুর্ঘটনা প্রতিদিন লেগেই থাকে। আজ রাস্তাটি সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয় ই-রিক্সা চালকেরা।

তাঁরা জানান, ছামনু থেকে বাজার, বিদ্যালয় এবং ব্লকে যাওয়ার যে কয়েকটি রাস্তা রয়েছে সবগুলি একেবারে জড়াজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। রাস্তার ভগ্নদশার ফলে ওই রাস্তা গুলি দিয়ে একপ্রকার যান চলাচল অসম্ভব হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যানচালকেরা এই রাস্তা দিয়ে যাত্রী নিয়ে যান। কিন্তু ছোট বড় দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাস্তাটি সংস্কারের জন্য বারবার দাবি জানানো হলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই বাধ্য হয়ে আজ রাস্তা অবরোধ করেন স্থানীয় ই-রিক্সা চালকেরা। দ্রুত রাস্তাটি সংস্কার করার দাবি জানান তাঁরা।

অবরোধের খবর পেয়ে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন। অবিলম্বে রাস্তাটি সংস্কার করা হবে, এই আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ তুলে নেন ই-রিক্সা চালকেরা। তবে অতি দ্রুত রাস্তাটি সংস্কার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছেন তাঁরা।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top