News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনরোষে পড়ল বনকর্মীরা, অবশেষে উদ্ধার লক্ষাধিক টাকার কাঠ
Image

জনরোষে পড়ল বনকর্মীরা, অবশেষে উদ্ধার লক্ষাধিক টাকার কাঠ

উদয়পুর, ৪ জুলাই : উদয়পুরের চন্দ্রপুর এলাকায় জনরোষে পরে শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়ে বনদপ্তরের কর্মীরা উদয়পুরের চন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার করে। অভিযোগ বনদপ্তরের কর্মীরা কখনো চন্দ্রপুর এলাকায় অভিযান চালায়নি। বনদূষ্যদের কাছ থেকে ঘুষ নিচ্ছে বনদপ্তরের আধিকারিকরা, অভিযোগ করে তাতুয়াটিলা এলাকার গ্রামবাসী।

এদিন স্থানীয় জনগণ বনদপ্তর কর্মীদের কাছে পেয়ে পেরাতিয়া বিটের এক আধিকারিকে ঘেরাও করে রাখে। এলাকাবাসী দাবি তাতুয়াটিলা এলাকায় বিভিন্ন বাড়িতে বনদস্যুরা অবৈধভাবে বনের গাছ কেটে প্রচুর কাঠ মজুত করে রেখেছে। পরবর্তী সময়ে বাধ্য হয়ে জনগণের দাবীকে মান্যতা দিয়ে দুটি বাড়িতে অভিযান চালিয়ে বনকর্মীরা কয়েক লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার করতে সমর্থ হয়। বনদপ্তরের কর্মীদের গাফিলতির কারণেই বনদস্যুরা বন ধ্বংস করে চলেছে। কিন্তু এক্ষেত্রে দপ্তর কোন ধরনের ব্যবস্থা দিয়ে গ্রহণ করছে না দীর্ঘদিন ধরেই। তাই এদিন বাধ্য হয়েই বনদপ্তরের কর্মীদের আটকে রাখে স্থানীয়রা।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top