News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যারও সংকল্প নিতে হবে: মন্ত্রী টিংকু রায়
Image

গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যারও সংকল্প নিতে হবে: মন্ত্রী টিংকু রায়

আগরতলা, ৪ জুলাই : এক পেড় মাকে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে আজ ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন লিমিটেডের উদ্যোগে আগরতলা দুর্জয়নগর এলপিজি গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়। সেখানে গাছের চারা রোপন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী।

বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বৃক্ষরোপনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বহু বছর ধরে বৃক্ষরোপণ দিবসকে কেন্দ্র করে বিভিন্ন বিদ্যালয়ে এবং সরকারি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হচ্ছে। কিন্তু সেই অনুযায়ী বৃক্ষ বর্তমানে পরিলক্ষিত হয় না। তার একটাই কারণ বৃক্ষরোপণ উৎসবে বৃক্ষরোপণ করা হলেও পরবর্তী সময়ে সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করা হয় না।। তাই আজকের দিনে এটি সংকল্প নিতে হবে যে একটি গাছ লাগানোর পাশাপাশি সেই গাছের পরিচর্যা এবং আগামী দিনে যেন গাছটি বেঁচে থাকে তার জন্য চেষ্টা করতে হবে। যে পরিমাণ গাছ বৃক্ষরোপন অনুষ্ঠানে লাগানো হয় সেই গাছগুলিকে বাঁচিয়ে রাখতে পারলে একটি নির্দিষ্ট সময়ের পর প্রচুর গাছ আমাদের চারপাশে বেড়ে উঠবে। তাই গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা এবং আগামী দিনে সেগুলি বাজিয়ে রাখার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়।

Releated Posts

আট সভাধিপতির অফিসে এই মাসেই বসছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১৫ মে: ত্রিপুরা এখন সৌরশক্তির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে এবং চলতি মাসের মধ্যেই রাজ্যের আটটি জেলার সব…

ByByReshmi Debnath May 15, 2026

টাকারজলা বিধানসভায় আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে ডিজি-র কাছে স্মারকলিপি প্রদান

আগরতলা, ১৫ মে: টাকারজলা বিধানসভা এলাকায় ক্রমবর্ধমান অশান্তি, বোমা হামলা, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং রাজনৈতিক হিংসার ঘটনায় উদ্বেগ…

ByByReshmi Debnath May 15, 2026

নির্ধারিত সময়ের আগেই ত্রিপুরায় বর্ষার আগমনের ইঙ্গিত, ২৬ মে সম্ভাবনার পূর্বাভাস আইএমডি-র

আগরতলা, ১৫ মে: : চলতি বছরে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী ২৬ মে নাগাদ কেরলে প্রবেশ করতে পারে বলে…

ByByTaniya Chakraborty May 15, 2026

রাজ্যে জ্বালানির কোনো সংকট নেই, অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ মে: রাজ্যে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে। অযথা উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top