News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাঝরাস্তায় উল্টে গেল ফেন্সিডিল বোঝাই গাড়ি
Image

মাঝরাস্তায় উল্টে গেল ফেন্সিডিল বোঝাই গাড়ি

বিশালগড়, ৪ জুলাই : মধ্যরাতে বিশালগড় বিএসএফ ক্যাম্পের গেটের সামনে উল্টে গেল ফেন্সিডিল বোঝাই গাড়ি। লক্ষ লক্ষ টাকার ফেনসিডিল মুহুর্তেই লুটিয়ে পড়েছে রাস্তায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার মধ্যরাতে। যদিও পাচারকারীদের আটক করতে ব্যর্থ হয় পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় আদালত থেকে এসডিপিও অফিসের মাঝামাঝি বিএসএফ ক্যাম্পের গেইটের সামনে উল্টে যায় ফেন্সিডিল বোঝাই গাড়ি। জানা গেছে, টিআর০৭এ১৮৪২ নম্বরের একটি ফেন্সিডিল বোঝাই ডিআই গাড়ি কমলনগরে যাওয়ার পথে উল্টে যায়। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার বিবরণে পুলিশ আধিকারিক জানিয়েছেন, একটি ফেন্সিডিল বোঝাই গাড়ি রাস্তায় উল্টে গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নাম্বার থেকে এই পাচার বাণিজ্যের সাথে জড়িত পাচারকারীদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ।। এদিকে রাতে এই গাড়িটি এবং গাড়িতে থাকা ফেন্সিডিল পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

Releated Posts

বিভিন্ন সমস্যার প্রতিবাদে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে বিক্ষোভ, কলেজ গেটে তালা ঝুলিয়ে আন্দোলনে এবিভিপি

আগরতলা, ১৫ মে: দীর্ঘদিনের একাধিক শিক্ষাগত ও প্রশাসনিক সমস্যার প্রতিবাদে শুক্রবার উত্তাল হয়ে উঠল নেতাজি সুভাষ মহাবিদ্যালয় চত্বর।…

ByByReshmi Debnath May 15, 2026

প্রধানমন্ত্রীর আহ্বানে জ্বালানি সাশ্রয়ে এসকর্ট গাড়ি কমালেন মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১৫ মে : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশব্যাপী জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলেন…

ByByTaniya Chakraborty May 15, 2026

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ যুব কংগ্রেসের

বিলোনিয়া ১৫ মে : ডাক্তারি পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়ার অভিযোগ তুলে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের…

ByByTaniya Chakraborty May 15, 2026

জ্বালানি সাশ্রয় ও ব্যয় সংকোচনে নতুন সিদ্ধান্ত, সপ্তাহে মাত্র তিনদিন অফিসে আসবেন এডিসি কর্মচারীরা

আগরতলা, ১৫ মে : জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল টিটিএএডিসি। কাউন্সিলের কর্মীদের জন্য…

ByByTaniya Chakraborty May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top