News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৯ জুলাই সাধারণ ধর্মঘটের সর্মথনে তেলিয়ামুড়ায় সিপিআইএমের মিছিল
Image

৯ জুলাই সাধারণ ধর্মঘটের সর্মথনে তেলিয়ামুড়ায় সিপিআইএমের মিছিল

আগরতলা, ৩ জুলাই : ১৭ দফা দাবি আদায়ের সমর্থনে বামপন্থী সংগঠন সমূহ যৌথভাবে দেশজুড়ে আগামী ৯ জুলাই সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। ইতিমধ্যে এই ধর্মঘটের সমর্থনে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত বামপন্থীদের কর্মসূচি নিয়ে ময়দানে হাজির থাকতে দেখা যাচ্ছে। একই রকম ভাবে আজ তেলিয়ামুড়াতে সিপিআইএমের বিভিন্ন গন সংগঠন সমূহের যৌথ উদ্যোগে মিছিল সংঘটিত হয়।

এই মিছিলে উপস্থিত বিভিন্ন স্তরের বামপন্থী কর্মী সমর্থক এবং নেতৃত্বরা উদ্বেলিত ভাবে আগামী ৯ জুলাইয়ের সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান রাখেন। উল্লেখ্য, কর্মী সমর্থকদের উপস্থিতিতে আয়োজিত এই মিছিল তেলিয়ামুড়ার সিপিআইএম কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় একই জায়গায় শেষ হয়।

কর্মসূচি সম্পর্কে বাম নেতাদের বক্তব্য হচ্ছে শ্রম কোড বাতিল করার দাবি, রেগার মজুরি সহ শ্রমদিবস বৃদ্ধির দাবি সহ ১৭ দফা দাবিতে তাদের এই আন্দোলন কর্মসূচি। পাশাপাশি তারা আজকের এই কর্মসূচি থেকে গোটা তেলিয়ামুড়া সহ রাজ্যের সাধারণ মানুষ যাতে করে এই ধর্মঘটকে সার্বিকভাবে সফল করেন তার জন্য আহ্বান রাখেন।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top