News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংসদ রাজীব ভট্টাচার্যের সভাপতিত্ত্বে এফসিআই- র রাজ্যস্তরের পরামর্শক (উপদেষ্টা) কমিটির বৈঠক অনুষ্ঠিত
Image

সাংসদ রাজীব ভট্টাচার্যের সভাপতিত্ত্বে এফসিআই- র রাজ্যস্তরের পরামর্শক (উপদেষ্টা) কমিটির বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ২ জুলাই : ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই)-এর ত্রিপুরা রাজ্যের রাজ্যস্তরের পরামর্শক (উপদেষ্টা) কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ। এফসিআই এর রাজ্যস্তরীয় কমিটির চেয়ারম্যান সাংসদ রাজীব ভট্টাচার্য। চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর আজ প্রথম তিনি কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। আজ আগরতলার নন্দননগরস্থিত বিভাগীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সাংসদ রাজিব ভট্টাচার্য। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন এফসিআই এর রিজিওনাল হেড সন্দীপ দেওরা, সেক্রেটারি দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্য আধিকারিকগণ।

সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যে ধান ক্রয়ের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা, খাদ্যশস্য উত্তোলনের বর্তমান পরিস্থিতি, গুদামগুলোর পরিকাঠামো ও সংরক্ষণ ব্যবস্থা, বিভাগীয় স্থানীয় অফিস নির্মাণের জন্য জমি বরাদ্দ, এবং এফসিআই-এর বিভিন্ন পোর্টাল ও তথ্যব্যবস্থার হালনাগাদ ইত্যাদি বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। তিনি আরো বলেন, আপৎকালীন সময়ে রাজ্যে খাদ্য সংরক্ষণ রাখার জন্য তিনটি জেলাতে আরো গোডাউন নির্মাণের চিন্তাধারা করা হচ্ছে। কেননা ত্রিপুরা একটি পার্বত্য রাজ্য, যেকোনো সময় ভূমিধস অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে যে কোন ধরনের আপৎকালীন সময়ে যেন খাদ্যের সরবরাহ কোনভাবেই বন্ধ না হয় এবং পর্যাপ্ত খাদ্যশস্য রাজ্যে মজুদ থাকে সেই বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও রাজ্যের কয়েকটি জেলাতে সেদ্ধ চালের কিছুটা ঘাটতি রয়েছে। একটি সার্ভের মাধ্যমে যেসব জেলায় এই চালের প্রয়োজন রয়েছে সেখানে এই চাল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান সাংসদ রাজিব ভট্টাচার্য।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top