News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ৪ জুলাই মহাকরণ অভিযানের ডাক দিল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ
Image

আগামী ৪ জুলাই মহাকরণ অভিযানের ডাক দিল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ

আগরতলা, ২ জুলাই : একাধিক দাবিতে আগামী ৪ জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের কনভেনার তথা আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ।

এদিন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের কনভেনার তথা আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ বলেন, রাজ্যের ৪০ হাজার অনিয়মিত কর্মীদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আগামী ৪ জুলাই রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল করে মহকরণে উদ্দেশ্যে রওয়ানা দেওয়া হবে।

তিনি বলেন, নিয়মিতকরন সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন প্রদান করতে হবে, আংশিক সময়ের কর্মচারীদের পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে, অনিয়মিত কর্মচারীদের ১০ বছর মেয়াদ শেষে নিয়মিতকরনের স্কীম চালু করা সহ একাধিক দাবি রয়েছে।

Releated Posts

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

দুষ্কৃতীদের হামলার অভিযোগে শান্তিরবাজার থানায় স্মারকলিপি অটোচালকদের, দোষীদের গ্রেপ্তারের দাবি

শান্তিরবাজার, ১৩ মে: শান্তিরবাজার রেলস্টেশন এলাকায় অটোচালকদের উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার…

ByByReshmi Debnath May 13, 2026

গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামী-শাশুড়িসহ তিনজনকে আটক

কাঠালিয়া, ১৩ মে : কাঠালিয়া ব্লকের ভবানীপুর এলাকায় এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিধায়ক হিসেবে শপথ নিলেন জহর চক্রবর্তী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ মে : ধর্মনগর কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী আজ ত্রিপুরা বিধানসভার লবিতে বিধায়ক হিসেবে শপথ…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top