News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা জাতীয় কফ সিরাপ সহ বাংলাদেশী যুবক আটক, তদন্ত শুরু
Image

নেশা জাতীয় কফ সিরাপ সহ বাংলাদেশী যুবক আটক, তদন্ত শুরু

আগরতলা, ২ জুলাই : গোপনসূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রামনগর ফাঁড়ির পুলিশ লংকামুরা এলাকা থেকে এক বাংলাদেশী যুবককে নেশা জাতীয় কফ সিরাপ সহ আটক করেছে। আটককৃত যুবকের নাম হুসেন মিঞা। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আগরতলা পশ্চিম থানার সেকেন্ড ওসি শ্যামশঙ্কর রিয়াং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, রামনগর ফাঁড়ির পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে লংকামুরা এলাকায় অভিযান চালায়। অভিযানে হুসেন মিঞা নামে এক বাংলাদেশী যুবককে নেশা জাতীয় কফ সিরাপ সহ হাতেনাতে ধরা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটককৃত যুবককে আগরতলা পশ্চিম থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে, হুসেন মিঞার বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই কফ সিরাপের উৎস এবং এর সাথে জড়িত অন্যান্যদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top