News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিন দুপুরে বিশ্রামগঞ্জ রাজা চৌমুহনী ব্যবসায়ীর উপর প্রাণঘাতি হামলা, অভিযোগ
Image

দিন দুপুরে বিশ্রামগঞ্জ রাজা চৌমুহনী ব্যবসায়ীর উপর প্রাণঘাতি হামলা, অভিযোগ

আগরতলা, ২ জুলাই : দিন দুপুরে বিশ্রামগঞ্জ রাজা চৌমুহনী ব্যবসায়ীর উপর প্রাণঘাতি হামলা চালিয়েছে বলে অভিযোগ। সাথে সাথে অন্যান্য ব্যবসায়ীরা আহতকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ রাজা চৌহমুনি এলাকায় অমিত দেববর্মা নামে এক ইলেকট্রনিক ব্যবসায়ীর উপর প্রাণঘাতি হামলা করলো বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকার ঠান্ডা রাম দেববর্মা নামে এক যুবক। কোনরকমভাবে প্রাণে বেঁচে গেলো ব্যবসায়ী অমিত দেববর্মা। দা দিয়ে হামলা করে অমিত দেববর্মার উপর। তার দোকানের যাবতীয় জিনিস পত্র লন্ডভন্ড করে দেয় ঠান্ডা রাম দেববর্মা। আক্রান্ত ব্যবসায়ী অমিত দেববর্মা বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছেন। পাশাপাশি এই মুহূর্তে বিশ্রামগঞ্জ থানার দারস্ত হয়ে ঠান্ডা রাম দেববর্মার উপর অন্তর্কিত হামলার আইনি বিচার চেয়ে মামলা দায়ের করেন বলে জানিয়েছেন তিনি।

মূলত ঠাণ্ডা রাম দেববর্মা এবং অমিত দেববর্মার বাড়ি বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায়। মূলত কোন এক ব্যবসার জনিত বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা সূত্রপাত বলে জানা যায়।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top