News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছোট সুরমার আশিস দাস হত্যা মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে পুলিশের মহাপরিচালককে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা
Image

ছোট সুরমার আশিস দাস হত্যা মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে পুলিশের মহাপরিচালককে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা, ১ জুলাই : ছোট সুরমার আশিস দাস হত্যা মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে পুলিশের মহাপরিচালককে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। ঘটনার তদন্তের স্বার্থে একজন আইপিএস অফিসারের নেতৃত্বে একটি এসআইটি গঠন করার আবেদন করেছেন তিনি।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ধলাই ত্রিপুরার ছোট সুরমার আশীষ দাসের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, আশীষ দাসকে ২০২৫ সালের ১৭ জুন খুন করা হয় এবং তার মৃতদেহ সৌভিক দাসের মালিকানাধীন একটি ইটভাটার কাছে পাওয়া যায়।

তিনি লেখেন, “গতকাল আমি মৃত আশীষ দাসের বাড়িতে গিয়েছিলাম এবং তার বাবা চিত্তরঞ্জন দাস এবং মা আঙ্গুর বালা দাস সহ স্থানীয় অনেক মানুষের সাথে দেখা করেছিলাম। মৃত দাসের শোকাহত বাবা-মা এবং স্থানীয় মানুষ মনে করেন যে কিছু রাজনৈতিকভাবে প্রভাবশালী ভূমি মাফিয়া এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে। মৃত ব্যক্তির বাবা-মা এবং স্থানীয় মানুষ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মৃতের অসহায় পরিবারের প্রতি ন্যায়বিচার দাবি করেছেন। স্থানীয় বিধায়কের স্বামী খুনিদের সাথে হাত মেলাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

উপরোক্ত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস একজন সিনিয়র আই.পি.এস অফিসারের নেতৃত্বে এস.আই.টি. গঠন করে উক্ত হত্যা মামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top