News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপিআইএম শ্রমজীবি মানুষদের সাথে প্রতারণা করেছে, তাঁদের নায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন : বিজেপি
Image

সিপিআইএম শ্রমজীবি মানুষদের সাথে প্রতারণা করেছে, তাঁদের নায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন : বিজেপি

আগরতলা, ১ জুলাই : বিগত দিনে সিপিআইএম শ্রমজীবি মানুষদের সাথে প্রতারণা করেছে। তাঁদের নায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। আজ তাঁরাই শ্রমজীবী মানুষদের স্বার্থ নিয়ে কথা বলছেন। তাঁরা ভুল তথ্য প্রকাশ করে শ্রমজীবী মানুষদের বিভ্রান্ত করছেন। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই সিপিআইএমের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ওবিসি মোর্চার সভাপতি তথা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ।

এদিন চেয়ারম্যান সমীর ঘোষ বলেন, সম্প্রতি ত্রিপুরার চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৬ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। তাতে প্রাপ্তবয়স্ক কর্মীদের ১৭৬ টাকা থেকে ২০৪ টাকা এবং অপ্রাপ্তবয়স্ক কর্মীদের ৮৮ টাকা থেকে ১০২ টাকা মজুরি বৃদ্ধি হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে বিগত কিছুদিন ধরে বিরোধীরা সরকারের এই সিদ্ধান্তের ভুল তথ্য জনগণের নিকট তুলে ধরছে।

তাঁর কথায়, ২০১৫ সালে কেন্দ্র সরকারের তরফ থেকে বাগিচা শ্রমিকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি চিঠি তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য রাজ্যে মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছিল। ওই চিঠিতে বাগিচা শ্রমিকদের বেতন ১৬০ টাকা বৃদ্ধির কথা বলা হয়েছিল। কিন্তু ওই সময়ে বাগিচা শ্রমিকদের বেতন ৪৩ টাকা করা হয়েছিল। যেখানে ১৬০ টাকা মজুরি দেওয়ার কথা ছিল। আজ পর্যন্ত রাজ্যের বাগিচা শ্রমিকরা ওই চিঠির সম্পর্কে কিছুই জানেন না। পরবর্তী সময়ে ২০১৬ সালে সিপিআইএম সরকার ৪৩ টাকা থেকে বাড়িয়ে ৯৩ টাকা মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল। আজ তাঁরাই শ্রমজীবিদের স্বার্থ নিয়ে জনসম্মুখে কথা বলেন। কিন্তু বিজেপি সরকার শ্রমিকদের বেতন নিয়ে চিন্তাধারা করেছে।

এদিন তিনি আরও বলেন, প্রতিনিয়ত বিজেপি সরকার শ্রমজীবি মানুষদের ভবিষ্যত নিয়ে উন্নয়নমূলক সিদ্ধান্ত নিয়ে থাকে। এই উন্নয়নমূলক সিদ্ধানের জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সিপিআইএমের নেতৃত্বরা দাবি করেন বিগত দিনে শ্রম দরদী সরকার ছিল। কিন্তু আসলে সিপিআইএম শ্রমজীবি মানুষদের সাথে প্রতারণা করেছে। শ্রমিকদের নায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এখন বিরোধী দল জনসম্মুখে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে,বলে অভিযোগ করেন তিনি।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top