News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রোগীদের পরিষেবা দেবার পাশাপাশি তাদের পরিজনদের প্রতি চিকিৎসকদের আরো আন্তরিক হতে হবে : মুখ্যমন্ত্রী
Image

রোগীদের পরিষেবা দেবার পাশাপাশি তাদের পরিজনদের প্রতি চিকিৎসকদের আরো আন্তরিক হতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ জুলাই : রোগীদের পরিষেবা দেবার পাশাপাশি তাদের পরিজনদের প্রতি চিকিৎসকদের আরো আন্তরিক হতে হবে। আজ বিদুরকর্তা চৌমুহনীতে রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ডাঃ ফণীভূষণ দাসের স্মৃতিতে বহুকাঙ্ক্ষিত ডঃ পি. বি. দাস মেমোরিয়াল হেল্থ কাউন্সিল ভবনের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন তিনি বলেন, দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত ৭ টি কাউন্সিলকে এক ছাদের নিচে নিয়ে আসার প্রচেষ্টা চলছিল। তাই আজ বিশ্ব চিকিৎসক দিবসের বিশেষ দিনে রাজধানীর বিদুরকর্তা চৌমুহনীতে রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ডাঃ ফণীভূষণ দাসের স্মৃতিতে বহুকাঙ্ক্ষিত ডঃ পি. বি. দাস মেমোরিয়াল হেল্থ কাউন্সিল ভবনের শুভ দ্বারোদ্ঘাটন হয়েছে।

তাঁর কথায়, আগামী দিনে স্বাস্থ্যসেবায় সংযুক্ত কর্মীদের বিভিন্ন পরিষেবা পেতে এই ভবন অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন, রোগীদের পরিষেবা দেবার পাশাপাশি তাদের পরিজনদের প্রতি চিকিৎসকদের আরো আন্তরিক হতে হবে।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন, রোগীদের পরিষেবা দেবার পাশাপাশি তাদের পরিজনদের প্রতি চিকিৎসকদের আরো আন্তরিক হতে হবে। তবেই জাতীয় চিকিৎসক দিবস পালনের স্বার্থকতা পাওয়া যাবে। কারণ, রোগী এবং তাদের পরিজনরা উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়েই হাসপাতালে আসেন। এই অবস্থায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অত্যাধিক চাপ থাকা স্বত্তেও সংযত ভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top