News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নারিকেলকুঞ্জে দু’দিনব্যাপী মনসুন ম্যাঙ্গো ফেস্টার উদ্বোধন রাজ্যের পর্যটন শিল্প দ্রুতগতিতে এগিয়ে চলেছে: পর্যটনমন্ত্রী
Image

নারিকেলকুঞ্জে দু’দিনব্যাপী মনসুন ম্যাঙ্গো ফেস্টার উদ্বোধন রাজ্যের পর্যটন শিল্প দ্রুতগতিতে এগিয়ে চলেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন:
রাজ্যের পর্যটন শিল্প দ্রুতগতিতে এগিয়ে চলেছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা পর্যটন ক্ষেত্রে বিশেষ স্থানে রয়েছে। আজ নারিকেলকুঞ্জে দু’দিনব্যাপী মনসুন ম্যাঙ্গো ফেস্টা, ২০২৫-এর উদ্বোধন করে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী আরও বলেন, নারিকেলকুঞ্জ এলাকায় ১৮৪টি পরিবার মোট ২৮৭ হেক্টর এলাকায় আমবাগান করে আর্থিকভাবে স্বনির্ভর হয়েছে। সেখানে ১৪টি বিদেশি জাতের আমের পাশাপাশি দেশীয় আমেরও চাষ করা হচ্ছে। আগামীদিনে নারিকেলকুঞ্জে আমবাগান বৃদ্ধি করার লক্ষ্যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে নানা পরিকল্পা গ্রহণ করা হবে। পর্যটনমন্ত্রী বলেন, গতবছর আয়োজিত ট্যুরিজম প্রোমো ফেস্টের পর রাজ্যে দেশ বিদেশের পর্যটকদের আগমন আরও বৃদ্ধি পেয়েছে। ফলে পর্যটনকে ভিত্তি করে আয়েরও বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে। পর্যটন শিল্পের উন্নয়নের লক্ষ্যে নারিকেলকুঞ্জ এলাকায় ৫০টি হোমস্টেও চালু করা হয়েছে।

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক নন্দিতা রিয়াং, পর্যটন দপ্তরের সচিব ইউ. কে. চাকমা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, এম.ডি.সি. ভূমিকানন্দ রিয়াং, টি.টি.এ.এ.ডি.সি.-র কার্যনির্বাহী সদস্য রাজেশ ত্রিপুরা, ধলাই জেলার জেলাশাসক সাজু বাহিদ এ, পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি, গন্ডাছড়ার মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং প্রমুখ। এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় আমচাষিগণ বিভিন্ন রকমারি আমের সম্ভার নিয়ে স্টল খোলেন। পর্যটনমন্ত্রী সহ অতিথিগণ স্টলগুলি পরিদর্শন করেন এবং আমচাষিদের সাথে মতবিনিময় করেন।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top