News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীদের হাতে আটক হল এক কুখ্যাত রাবার চোর
Image

কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীদের হাতে আটক হল এক কুখ্যাত রাবার চোর

আগরতলা, ২৮ জুন : কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীদের হাতে আটক হয়েছে এক কুখ্যাত রাবার চোর। অভিযুক্ত চোর একাধিক চুরির ঘটনার সাথে যুক্ত রয়েছে। তাই অভিযুক্ত চোরের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন বাজার ব্যবসায়ীরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, শুক্রবার কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট এক ব্যক্তির বাড়ি থেকে রাবার সিট চুরি করে নিয়ে যায় বিশালগড় বাইদ্যাদিঘি এলাকার সাগর সিনহা নামে একটা যুবক। অভিযুক্ত চোর রাবার সিটগুলি কাঞ্চনমালা বাজার সংলগ্ন একটি দোকানে সেই রাবার সিটগুলি বিক্রি করে দেয়।

এদিকে, রাবারের মালিক খোঁজখবর নিয়ে শনিবার বিকালে স্থানীয় কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীদের সহযোগীতায় অভিযুক্ত রাবার চোরকে বাজার থেকে আটক করে। পরবর্তী সময়ে বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে অভিযুক্ত রাবার চোর সাগর সিনহাকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিন সাংবাদিকদের সামনে রাবারের প্রকৃত মালিক জানিয়েছেন, সাগর সিনহার বাড়ি বিশালগড় বাইদ্যাদিঘী এলাকায়। রাবার মালিক আরো জানিয়েছেন অভিযুক্ত চোর সাগর সিনহা আরো একাধিক চুরির ঘটনার সাথে যুক্ত। এদিন তিনি তার চুরি যাওয়া রাবার ফিরে পাওয়া সহ অভিযুক্ত চোরের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top