News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল এলাকাবাসী
Image

পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ২৮ জুন : দীর্ঘ এক মাসেরও অধিক সময় ধরে পানীয় জলের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন মুঙ্গিয়াকামী আর.ডি. ব্লকের অন্তর্গত আঠারোমুড়া পাহাড়ের ৩৫ মাইল এলাকার বাসিন্দারা। অবশেষে সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে আজ আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে নামে ক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, দেড় মাস আগে জাতীয় সড়কের ধারে থাকা পানীয় জলের পাইপলাইনের ওপর পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরে পাইপটি ফেঁটে যায়। তারপর থেকে বারবার সংশ্লিষ্ট দপ্তরে মেরামতির আবেদন জানানো হলেও প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলস্বরূপ, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসীরা। জঙ্গল থেকে বা অনেক দূরের ঝরনার জল সংগ্রহ করে দিন কাটাতে হচ্ছে বহু পরিবারকে। বিষয়টি নিয়ে বারবার অবহিত করা হলেও কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়েই জাতীয় সড়ক অবরোধে নামেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুঙ্গিয়াকামী থানার পুলিশবাহিনী। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পাইপলাইন সংস্কারের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নিয়েছেন গ্রামবাসীরা।

এলাকাবাসীরা জানান, তাঁরা আর প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখতে পারছেন না এবার যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। এটি শুধু একটি পাইপলাইন নয়, এটি এক গ্রামের বেঁচে থাকার প্রশ্ন, এমনই মন্তব্য উঠে আসে বিক্ষুব্ধ জনতার কণ্ঠে।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top