News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশাসামগ্রী ও দুই বাংলাদেশি নাগরিক সহ মোট চারজন আটক
Image

নেশাসামগ্রী ও দুই বাংলাদেশি নাগরিক সহ মোট চারজন আটক

আগরতলা, ২৭ জুন : গোপন খবরের ভিত্তিতে অটোর মধ্যে তল্লাশি চালিয়ে এসকফ ও ব্রাউন সুগার সহ চারজনকে আটক করলেন এডি নগর থানার পুলিশ। তাদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।

ঘটনার বিবরণে এডিনগর থানার ওসি বিজয় দাস জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে আজ এডিনগর রাস্তায় গাড়ি তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় টিআর০১-ই-৩৫৬৭ নাম্বারের একটি অটো গাড়ি কে আটক করে তাতে তল্লাশি চালালে তার ভেতর থেকে নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। তার সঙ্গে ওই অটো গাড়ি থেকে চার যুবককে আটক করে পুলিশ। তাদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক। তাদের নাম হৃদয় মিয়া এবং আবুল হোসেন। এছাড়াও সুজিত বর্মন ও জয়ন্ত দাস নামে দুই যুবক ছিল গাড়িতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ওই দুই বাংলাদেশি যুবক মধুপুর হরিহরদোলা সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করেছিল। বহুদিন ধরে তারা এই নেশা জাতীয় সামগ্রী বাংলাদেশে পাচার করছিল বলে খবর। এদিনের অভিযানে ২৫ টি এসকফের বোতল এবং একটি সাবানের বাক্স ভর্তি ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top