News Flash

  • Home
  • Uncategorized
  • দেবীপুরে বিজেপির নির্বাচনী সভা অনুষ্ঠিত
Image

দেবীপুরে বিজেপির নির্বাচনী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১১ ডিসেম্বর৷৷ রবিবার বিকাল সাড়ে চারটায় দেবীপুর রাজাটিলা পঞ্চায়েতের উপনির্বাচনের বিজেপির এক সভা করা হয়৷ নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির স ভাপতি বিপ্লব দেব৷ এই সভায় সভাপতিত্ব করেন বিজেপির মন্ডল কমিটি নারায়ণ দেবনাথ৷ এছাড়া উপস্থিত  ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য বিদ্যুৎ ঘোষ৷ কমলাসাগর মন্ডল কমিটির সভাপতি নারায়ণ দেবনাথ, সিপাহিজলা জেলার বিজেপির সম্পাদক গৌরাঙ্গ ভৌমিক সহ আরো স্থানীয় নেতারা৷ কমলাসাগর বিধানসভার পঞ্চায়েত উপনির্বাচনে ২টি পঞ্চায়েত আসনে বিজেপির প্রার্থীদের নিয়ে  এ সভা করা হয়৷ সভায় কমলাসাগর পঞ্চায়েত উপনির্বাচনের বিজেপির প্রার্থী  সঞ্জয় বিশ্বাস ও কৈয়াঢেপা পঞ্চায়েতের বিজেপির প্রার্থী অশোক দাস ও দুলাল রুদ্রপাল তাদের পঞ্চায়েতের উপনির্বাচনে তাদেরকে বিপুলভোটে জয়ী করে বিজেপির শক্তিকে মজবুত করার আহ্বান জানান৷ সভায় বিভিন্ন প্রকার ভাষণ রাখতে গিয়ে রাজ্য সরকারের  সমালোচনা করে বলেন রাজ্যের বামফ্রন্ট সরকার জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছে৷ দিন দিন র াজ্যে নারী নির্যাতন, খুন সন্ত্রাস বাড়তে চলছে৷ সরকার কুম্ভ নিদ্রায় ঘুমাচ্ছে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প থেকে গরিব শ্রেণীর লোকেরা বঞ্চিত হচ্ছে৷ রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে বেতন পাচ্ছে না৷ বিজেপির রাজ্য কমিটির সভাপতি আলোচনায় বলেন রাজ্যের বামফ্রন্ট সরকার প্রশাসনকে মুঠোর মধ্যে রেখে  রাজ্য নারী ধর্ষণ, সন্ত্রাস এগুলোকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে৷ সারা রাজ্যে দেবীর আবির্ভাব করতে হবে৷ তা না  হলে রাজ্যের অসুর শক্তি কে বিনাশ করতে এগিয়ে আসতে হবে৷ ২০১৮ সালের নির্বাচন বামফ্রন্টকে রাজ্য থেকে সরিয়ে দিতে হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top