নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১১ ডিসেম্বর৷৷ রবিবার বিকাল সাড়ে চারটায় দেবীপুর রাজাটিলা পঞ্চায়েতের উপনির্বাচনের বিজেপির এক সভা করা হয়৷ নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির স ভাপতি বিপ্লব দেব৷ এই সভায় সভাপতিত্ব করেন বিজেপির মন্ডল কমিটি নারায়ণ দেবনাথ৷ এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য বিদ্যুৎ ঘোষ৷ কমলাসাগর মন্ডল কমিটির সভাপতি নারায়ণ দেবনাথ, সিপাহিজলা জেলার বিজেপির সম্পাদক গৌরাঙ্গ ভৌমিক সহ আরো স্থানীয় নেতারা৷ কমলাসাগর বিধানসভার পঞ্চায়েত উপনির্বাচনে ২টি পঞ্চায়েত আসনে বিজেপির প্রার্থীদের নিয়ে এ সভা করা হয়৷ সভায় কমলাসাগর পঞ্চায়েত উপনির্বাচনের বিজেপির প্রার্থী সঞ্জয় বিশ্বাস ও কৈয়াঢেপা পঞ্চায়েতের বিজেপির প্রার্থী অশোক দাস ও দুলাল রুদ্রপাল তাদের পঞ্চায়েতের উপনির্বাচনে তাদেরকে বিপুলভোটে জয়ী করে বিজেপির শক্তিকে মজবুত করার আহ্বান জানান৷ সভায় বিভিন্ন প্রকার ভাষণ রাখতে গিয়ে রাজ্য সরকারের সমালোচনা করে বলেন রাজ্যের বামফ্রন্ট সরকার জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছে৷ দিন দিন র াজ্যে নারী নির্যাতন, খুন সন্ত্রাস বাড়তে চলছে৷ সরকার কুম্ভ নিদ্রায় ঘুমাচ্ছে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প থেকে গরিব শ্রেণীর লোকেরা বঞ্চিত হচ্ছে৷ রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে বেতন পাচ্ছে না৷ বিজেপির রাজ্য কমিটির সভাপতি আলোচনায় বলেন রাজ্যের বামফ্রন্ট সরকার প্রশাসনকে মুঠোর মধ্যে রেখে রাজ্য নারী ধর্ষণ, সন্ত্রাস এগুলোকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে৷ সারা রাজ্যে দেবীর আবির্ভাব করতে হবে৷ তা না হলে রাজ্যের অসুর শক্তি কে বিনাশ করতে এগিয়ে আসতে হবে৷ ২০১৮ সালের নির্বাচন বামফ্রন্টকে রাজ্য থেকে সরিয়ে দিতে হবে৷
দেবীপুরে বিজেপির নির্বাচনী সভা অনুষ্ঠিত
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















