News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা ধর্ষণের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত
Image

নাবালিকা ধর্ষণের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

আগরতলা, ২৬ জুন : নাবালিকা ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার অভিযুক্ত করে লেফুঙ্গা থানার পুলিশ। তার বিরুদ্ধে পসকো আইন অনুযায়ী মামলা নেওয়া হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, লেফুঙ্গা থানাধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ি এলাকার মৃত পিয়ারী মোহন দেবরায়ের ছেলে লিটন দেবরায় গত ১৯ তারিখ তার বাড়ির ভাড়াটিয়ার ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। পরের দিন বামুটিয়া ফাঁড়িতে লিটন দেবরায়ের বিরুদ্ধে মামলা করে নাবালিকার পরিবার।পরবর্তী সময়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির মোহনপুর মহকুমা কমিটি অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ফাঁড়িতে ডেপুটেশনও প্রদান করে। এই ঘটনায় শাসক বিরোধী সবাই পরিবারটির পাশে দাঁড়ায়। পুলিশ মামলা পাওয়ার সঙ্গে সঙ্গে নড়ে চড়ে বসে।

বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া জানান ,এই সকল ঘটনায় কোনো প্রকার বিলম্ব হবে না। তার কথা অনুযায়ী ৫ দিনের মাথায় অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় বামুটিয়া ফাঁড়ির ওসি টিম অ্যান্থনি জমাতিয়া।এই পুলিশ টিম বুধবার সারা দিন বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর থেকে এই নরপিশাচকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী সময় তাকে নিয়ে আসা হয় লেফুঙ্গা থানায়।

এই বিষয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান লিটন দেবরায়ের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তদন্ত শুরু করে এবং বুধবার সকালে বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়ার নেতৃত্বে একটি পুলিশ টিম অভিযুক্তকে কাশিপুর থেকে গ্রেফতার করে । তার বিরুদ্ধে পসকো আইন অনুযায়ী মামলা নেওয়া হয়েছে।। তাকে আদালতে প্রেরণ করা হবে। তিনি আরো জানান, এই লিটন দেবরায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বামুটিয়ার জনগণের। গোটা বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

বেতন বকেয়ার অভিযোগে ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতি, ব্যাহত হতে পারে স্বাস্থ্য পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ মে: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতিকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাতের…

ByByReshmi Debnath May 13, 2026

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top