News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের জন্য হাহাকার , বনকুমারীতে পথ অবরোধ
Image

পানীয় জলের জন্য হাহাকার , বনকুমারীতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ পানীয় জলের দাবিতে আগরতলা পুর নিগমের বনকুমারী এলাকায় পথ অবরোধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী৷  জানা যায়, গত এক সপ্তাহ ধরে ঐ এলাকায় পানীয় জল নেই৷ পাম্প মেশিন বিকল হয়ে পড়ায় এই বিপত্তি৷ পাম্প মেশিনটি বিকল হয়ে পড়ায় আদর্শ কলোনি, নজরুল কলোনি ,বনকুমারী সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে তীব্র জলসংকট দেখা দেয়৷ এলাকার মেয়র পারিষদ সোমা বিশ্বাস সহ অন্যান্যদের কাছে আর্জি জানিয়েও ইতিবাচক কোন সাড়া পাননি এলাকাবাসী৷ তাতে ক্ষুব্ধ হয়েই ২৯ নং ওয়ার্ডের ক্ষুব্ধ এলাকাবাসী রবিবার সকালে বনকুমারী এলাকায় পথ অবরোধ করেন৷ অবরোধের ফলে যানবাহন আটকে পড়ে৷ জনদুর্ভোগ চরম আকার ধারণ করে৷ শেষ পর্যন্ত প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অবরোধস্থলে ছুটে যান৷ শীঘ্রই পরিশ্রুত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়৷ সেই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতেই পথ অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসী৷ সোমবারের মধ্যে সমস্যার সমাধান না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top