নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ পানীয় জলের দাবিতে আগরতলা পুর নিগমের বনকুমারী এলাকায় পথ অবরোধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী৷ জানা যায়, গত এক সপ্তাহ ধরে ঐ এলাকায় পানীয় জল নেই৷ পাম্প মেশিন বিকল হয়ে পড়ায় এই বিপত্তি৷ পাম্প মেশিনটি বিকল হয়ে পড়ায় আদর্শ কলোনি, নজরুল কলোনি ,বনকুমারী সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে তীব্র জলসংকট দেখা দেয়৷ এলাকার মেয়র পারিষদ সোমা বিশ্বাস সহ অন্যান্যদের কাছে আর্জি জানিয়েও ইতিবাচক কোন সাড়া পাননি এলাকাবাসী৷ তাতে ক্ষুব্ধ হয়েই ২৯ নং ওয়ার্ডের ক্ষুব্ধ এলাকাবাসী রবিবার সকালে বনকুমারী এলাকায় পথ অবরোধ করেন৷ অবরোধের ফলে যানবাহন আটকে পড়ে৷ জনদুর্ভোগ চরম আকার ধারণ করে৷ শেষ পর্যন্ত প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অবরোধস্থলে ছুটে যান৷ শীঘ্রই পরিশ্রুত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়৷ সেই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতেই পথ অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসী৷ সোমবারের মধ্যে সমস্যার সমাধান না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷
পানীয় জলের জন্য হাহাকার , বনকুমারীতে পথ অবরোধ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















