News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশের জন্য ১.৩ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে আইএমএফ
Image

বাংলাদেশের জন্য ১.৩ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে আইএমএফ

ঢাকা, ২৪ জুন: আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশের জন্য অনুমোদিত ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির তৃতীয় ও চতুর্থ কিস্তা হিসেবে ১.৩ বিলিয়ন ডলার ছাড় করেছে। এ অর্থ ২৬ জুনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা দেওয়া হবে বলে আইএমএফ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএমএফের নির্বাহী বোর্ড কর্মক্ষমতা সংক্রান্ত কিছু মানদণ্ড সংশোধন ও একটির ক্ষেত্রে ব্যত্যয় ঘটায় তা মেনে নিয়েছে এবং সাময়িক ব্যত্যয়ের কারণে শর্ত শিথিল করেছে। সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করায় এই ব্যত্যয় মাফ করা হয়েছে।
২০২৪ সালের গ্রীষ্মে রাজনৈতিক অস্থিরতার পর তৎকালীন সরকার পতনের মাধ্যমে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকেই দেশের সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ আরও তীব্র হয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তা, কঠোর আর্থিক নীতি, বাণিজ্যে বাধা এবং ব্যাংকিং খাতে চাপ বৃদ্ধি—এই সব মিলিয়ে দেশের অর্থনীতির ভবিষ্যৎ দুর্বল হয়েছে বলে আইএমএফ জানিয়েছে।
২০২৩ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশ সরকারের অনুরোধে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি অনুমোদন করেছিল আইএমএফ, যার মেয়াদ তিন বছর ছয় মাস। তৎকালীন আওয়ামী লীগ সরকার মূলত চলতি হিসাবে ঘাটতি, মুদ্রার অবমূল্যায়ন এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে পতনের কারণে এই ঋণের আবেদন করেছিল।
আইএমএফ জানায়, এই ঋণ কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা প্রদান এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশবান্ধব প্রবৃদ্ধি নিশ্চিত করা।
বর্তমান প্রেক্ষাপটে তৃতীয় ও চতুর্থ কিস্তির অর্থছাড় দেশের অর্থনীতিতে বহুলপ্রত্যাশিত সহায়তা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে বৈদেশিক খাতে চ্যালেঞ্জ মোকাবেলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Releated Posts

নেপাল-ভারত-চিনের মধ্যে অবস্থানকে অর্থনৈতিক শক্তিতে বদলাতে চায় কাঠমান্ডু

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চিনের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানকে অর্থনৈতিক সুবিধায় পরিণত করতে চায় নেপাল। নেপালের বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026

ময়মনসিংহে ভাসমান ড্রামের ভিতর হিন্দু ব্যক্তির দেহ উদ্ধার

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি এলাকায় একটি স্লুইস গেটের কাছে জলে ভাসতে থাকা ড্রামের ভিতর…

ByByNews Desk Sep 26, 2026

বাংলাদেশে শিশুদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, নিখোঁজ ও হত্যার ঘটনায় আতঙ্ক

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগের মধ্যে শিশুদের হত্যা, নিখোঁজ হওয়া এবং যৌন নির্যাতনের একাধিক…

ByByNews Desk Sep 26, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব ভারতের, তীব্র আক্রমণ গাহলটের

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের জবাবে ভারত পাকিস্তানের সামরিক প্রভাব, সন্ত্রাসবাদ…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top