News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লক্ষ্যে অবিচল থেকে নির্ধারিত সাফল্য অর্জন করতে হবে : সাংসদ বিপ্লব
Image

লক্ষ্যে অবিচল থেকে নির্ধারিত সাফল্য অর্জন করতে হবে : সাংসদ বিপ্লব

কমলাসাগর, ২৩ জুন : ভারতীয় জনতা যুব মোর্চা কমলাসাগর মন্ডল আয়োজিত ” নব স্বপ্নের উড়ান ” শীর্ষক মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব। নিহাল চন্দ্র নগর আম্বেদকর আদৰ্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ডল এলাকার অন্তর্গত মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়।

এদিন বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব ছাত্র ছাত্রীদের লক্ষ্যে অবিচল থেকে নির্ধারিত সাফল্য অর্জনের পথে উৎসাহিত করেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অন্তরা সরকার দেব, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব প্রমুখ। এদিনের অনুষ্ঠানে কমলাসাগর মন্ডল এলাকার সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীরা বড়ো মাত্রায় উপস্থিত ছিলেন।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top