News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকা পেলেন মৌসুমী সাহা
Image

প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকা পেলেন মৌসুমী সাহা

আগরতলা, ২৩ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে কিডনি সংক্রান্ত জটিল রোগে আক্রান্ত যোগেন্দ্রনগরের ৪৩ বছর বয়সী মৌসুমী সাহার উন্নত চিকিৎসার জন্য ৩ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে। এই আর্থিক সহায়তার জন্য মৌসুমী সাহা এবং তার পরিবার প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

জানা গেছে, যোগেন্দ্রনগরের মহাশক্তি সংঘ নিবাসী মৌসুমী সাহা কিডনি প্রতিস্থাপন সংক্রান্ত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়ে সাংসদ বিপ্লব কুমার দেবের কাছে এসেছিলেন। সাংসদ দেব দ্রুততার সাথে মৌসুমী সাহার আবেদনটি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের জন্য পাঠিয়েছিলেন।

অত্যন্ত অল্প সময়ের মধ্যেই এই আবেদনের মঞ্জুরি মিলেছে।
সাংসদ বিপ্লব কুমার দেব এই সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই দ্রুত পদক্ষেপ মৌসুমী সাহার চিকিৎসার পথ সুগম করবে এবং তার আরোগ্য লাভের আশা জাগিয়েছে।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top