News Flash

Image

যুবকের রহস্য মৃত্যু, তদন্তে পুলিশ

ধর্মনগর, ১৯ জুন : ধর্মনগরে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে। ধর্মনগর পৌর পরিষদের ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনুপ নাথ নামে এক যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ধর্মনগর শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা যায়, ধর্মনগর থানায় খবর আসে যে এক যুবক আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ধর্মনগর থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ সুলেমান রিয়াং ও অন্যান্য পুলিশকর্মীরা। পুলিশ সূত্রে জানা যায়, মৃত অনুপ নাথের দেহ ঘরের বিছানার উপর পড়ে থাকতে দেখা যায়। তবে একটি গামছা ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, যা ছিল ঘরের ছাদে ওঠার সিঁড়ির উপর বাঁধা। এটি দেখে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়।

ঘটনার সময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে মৃত অনুপ নাথের ছোট ভাই অনুপম নাথ উপস্থিত সাংবাদিকদের ছবি না তোলার এবং সোশ্যাল মিডিয়ায় কিছু না প্রকাশ করার জন্য হুমকি দিতে থাকে। এমনকি, পুলিশের কাজেও বাধা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। ফলে পুলিশের সন্দেহের তীর এখন অনুপম নাথের দিকেই। পুলিশ এই ঘটনাকে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছে এবং গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top