News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কোভিড সেন্টারে নাবালিকাদের উপর যৌন হেনস্থার মামলায় ৩ বছরের সাজা
Image

কোভিড সেন্টারে নাবালিকাদের উপর যৌন হেনস্থার মামলায় ৩ বছরের সাজা

আগরতলা, ১৯ জুন : করোনা অতিমারির ভয়াবহ সময়েও মানবিকতার সীমা ছাড়িয়ে গিয়েছিল এক সাফাই কর্মীর বিকৃত মানসিকতা। অবশেষে দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি লড়াইয়ের পর কুমারঘাট কোভিড সেন্টারে নাবালিকা দুই রোগীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত ঝন্টু দেবের বিরুদ্ধে আদালতের রায় ঘোষণা হল। আজ স্পেশাল জজ অমরেন্দ্র কুমার সিং অভিযুক্তকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে। পাশাপাশি, তিন হাজার টাকা জরিমানা এবং জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের জেলের নির্দেশ দিয়েছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ২০২০ সালের ২ সেপ্টেম্বর যখন কোভিড আক্রান্ত হয়ে কৈলাসহর ও কুমারঘাটের দুই নাবালিকা ভর্তি ছিলেন কুমারঘাট কোভিড কেয়ার সেন্টারে। অভিযোগ সাফাই কর্মী ঝন্টু দেব নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে ওই দুই নাবালিকার শরীরের বিভিন্ন অংশে আপত্তিকরভাবে হাত দেন। পরদিন ফের একইরকম অশালীন আচরণ করার পর সন্দেহ হওয়ায় ওই দুই নাবালিকা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর কুমারঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যার মামলা নম্বর: ৬১/২০২০।

মামলাটি পরবর্তীতে তদন্ত করে কুমারঘাট থানার এএসআই আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার শুনানিতে মোট ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। এই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এ(I) ধারার পাশাপাশি পক্সো আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়। সরকারের পক্ষ হয়ে এই গুরুত্বপূর্ণ মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর সুনির্মল দেব।

আজ ওই মামলার রায় ঘোষণা দিয়েছে আদালত। আজ স্পেশাল জজ অমরেন্দ্র কুমার সিং অভিযুক্তকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে। পাশাপাশি, তিন হাজার টাকা জরিমানা এবং জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের জেলের নির্দেশ দিয়েছেন

Releated Posts

সাত দফা দাবিতে পশ্চিম জেলা শাসকের কাছে হরিজন উন্নয়ন সমিতির ডেপুটেশন

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সাত দফা দাবি নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতির…

ByByReshmi Debnath Sep 25, 2026

লেক চৌমুহনীতে পুলিশের নাকা চেকিংয়ে ১৯২ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৯৬ লক্ষ টাকা

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিংয়ের সময় সন্দেহজনক একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

মতিনগরে মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ টাকা ও স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগ

সোনামুড়া, ২৫ সেপ্টেম্বর: মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ ১৩ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার…

ByByReshmi Debnath Sep 25, 2026

পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন বিজেপি কার্যালয়ে

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা ও একাত্ম মানববাদের প্রবক্তা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top