News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুরে নিখোঁজ আশিস দাস, ইট ভাট্টায় রক্ত ও জুতো উদ্ধার, খুনের আশঙ্কা
Image

কমলপুরে নিখোঁজ আশিস দাস, ইট ভাট্টায় রক্ত ও জুতো উদ্ধার, খুনের আশঙ্কা

আগরতলা, ১৯ জুন : নিখোঁজ হওয়ার পর ৪৮ ঘন্টা অতিক্রম হয়েছে।এখনো কোন হদিস পাওয়া যায় নি আশিস দাস নামে এক যুবকের। তার বাড়ি কমলপুর থানার ছোট সুরমা পঞ্চায়েতের বারোদুন গ্রামের ৫ নং ওয়ার্ডে। সোমবার সন্ধ্যা রাত থেকে সে নিখোঁজ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে আর কে আই ইট ভাটায় নিখোজ আশিসের পায়ের জুতো, একটি ঘরের বারান্দায় রক্ত ও মদের বোতল ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাথে সাথে খবর দেওয়া হয়েছে কমলপুর থানায়। সাথে সাথে কমলপুর থানার ওসি এবং মহকুমার পুলিশ আধিকারিক পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে বারোদুন গ্রামের ইট ভাটায় পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে ফরেন্সিক টিম ও স্নিফার ডগ।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top