News Flash

  • Home
  • Uncategorized
  • রাবার বাগানের নামে বরাদ্দ টাকায় হচ্ছে গাঁজা বাগিচা
Image

রাবার বাগানের নামে বরাদ্দ টাকায় হচ্ছে গাঁজা বাগিচা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ ডিসেম্বর৷৷ রাবার বাগান করার জন্য সরকারী সাহায্য নিয়ে গাঁজা বাগিচা৷ রেগা প্রকল্পের

বিশ্রামগঞ্জের সুতারমুড়া এডিসি ভিলেজ থেকে তোলা নিজস্ব ছবি৷
বিশ্রামগঞ্জের সুতারমুড়া এডিসি ভিলেজ থেকে তোলা নিজস্ব ছবি৷

মাধ্যমে জমি প্রস্তুত করে দেওয়া হয়েছিল রাবার বাগান করার জন্য৷ কিন্তু, সেই জমিতে চাষ করা হচ্ছে গাঁজা৷ আর এই ব্যাপারে পঞ্চায়েত তথা এডিসির ভিলেজ কমিটির সদস্যরাও অবগত রয়েছে৷ শাসক দলের নেতা হওয়ার দরুন নির্দ্বিধায় চাষ করা হচ্ছে গাঁজা৷
বিশ্রামগঞ্জের সুতারমুড়া এডিসি ভিলেজে এই দৃশ্য নজরে এসেছে৷ সাতমুড়া বাজার থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে বিস্তীর্ণ এলাকায় চাষ করা হচ্ছে গাঁজা৷ চারদিকে শুধু সবুজ৷ উপজাতি অধ্যুষিত ঐ এলাকার এক যুবক জানায় অন্তত আশি হেক্টর জমিতে গাঁজা গাছ লাগানো হয়েছে৷ রাবার বাগানের নাম করে সরকারী অর্থে এই গাঁজা বাগিচা করা হয়েছে৷ জানা গিয়েছে, সুতারমুড়া এলাকার অধিকাংশ গাঁজা বাগিচার মালিক বিশালগর, বক্সনগর এবং আগরতলার৷ দিনের পর দিন মূল্যবান বনজ সম্পদ ধবংস করে টাকার লোভ দেখিয়ে যুবকদের গাঁজা চাষে উৎসাহিত করছে ঐ গাঁজা মাফিয়ারা৷ সুতারমুড়া, পাগলিপিসা, রাঙাপানিয়া প্রভৃতি টিলাভূমিতে অন্তত কুড়ি লক্ষ গাঁজা গাছ রয়েছে বলে জানা গিয়েছে৷ রেগা প্রকল্পের মাধ্যমে জমি প্রস্তুত করে দেওয়া হচ্ছে রাবার বাগান করার জন্য৷ কিন্তু, ঐ রাবার বাগানের কোন হদিশ নেই৷ চোখে আসে শুধুই গাঁজা বাগিচা৷
এদিকে, খোঁজ নিয়ে জানা গিয়েছে, এই গাঁজা চাষের সাথে শাসক দলের একটি প্রভাবশালী চক্র প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে৷ শাসক দলের নেতারা গাঁজা চাষীদের কাছ থেকে প্রচুর টাকা নিচ্ছেন৷ সহজ সরল চাষীদের নামে অন্য প্রকল্পের নাম করে সরকারী টাকা পঞ্চায়েতের মাধ্যমে পকেটে পুড়ছেন৷ সুতারমুড়া এলাকার বাসিন্দা দিনেশ দেববর্মার এক একর জমিতে রাবার বাগান করার জন্য ১ লক্ষ ৫৪ হাজার ৪২০ টাকা বরাদ্দ হয়৷ সেই মোতাবেক কাজ শুরু হয়৷ জমিও প্রস্তুত করে দেওয়া হয়৷ এই কাজের ইম্পিমেন্টিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয় বিনয় দেববর্মাকে৷ শ্রীদেববর্মা টিটিএডিসির বিশ্রামগঞ্জ এসজেডিও এর অধীনে কর্মরত৷ শুধুমাত্র সুতারমুড়া এলাকাতেই নয়৷ আশেপাশের অন্যান্য এলাকাতেও একই কায়দায় গাঁজা বাগিচা করা হয়েছে রাবার বাগানের নামে বরাদ্দ টাকায়৷ এইসব বিষয়ে টিটিএডিসির কর্মকর্তারা অবহিত থাকলেও কোন ব্যবস্থা গ্রহণ করছে না৷ তবে এই বেআইনী গাঁজা চাষীদের মাথায় বাজ পড়ছে বিশালগড় মহকুমা প্রশাসনের তরফ থেকে নিয়মিত অভিযানে৷ প্রশাসনের এক আধিকারীক জানিয়েছেন পুলিশকে সঙ্গে নিয়ে নিয়মিত গাঁজা বিরোধী অভিযান চালানো হচ্ছে৷ তা অব্যাহত থাকবে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top