রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১৮ জুন : দীর্ঘদিন ধরে হরিণমারার রাস্তা বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। বাধ্য হয়ে রাস্তা সংস্কারের দাবিতে আজ আমবাসা কমলপুর রাস্তা অবরোধে বসেন কুলাই বাজারে হরিণমাড়া এলাকার লোকজন। এদিকে, অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে, যাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে।

এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে হরিণমারার রাস্তা বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। গত কয়েকদিন আগে এলাকার একটি বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু রাস্তার বেহাল দশার কারণে ওই বাড়িতে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা পৌঁছতে দশ মিনিটের পরিবর্তে ১ ঘন্টা সময় নেয়। এইসব রাস্তার সমস্যা সহ পানীয় জলের সমস্যা সুরাহার দাবীতে আমবাসা কমলপুর রাস্তা অবরোধ করে হরিণ মারা এলাকার অবরোধকারীরা।

এদিকে, অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে, যাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে। এদিকে, খবর পেয়ে পুলিশ এবং দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন এনং অতিসত্বর সমস্যা সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ মুক্ত করে দেন এলাকাবাসী।