News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিহারের নির্বাচনে বৈতরণী পার করতে জাতি জনগণনার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার : কংগ্রেস
Image

বিহারের নির্বাচনে বৈতরণী পার করতে জাতি জনগণনার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার : কংগ্রেস

আগরতলা, ১৮ জুন : বিহারের নির্বাচনে বৈতরণী পার করতে জাতি জনগণনার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আজ প্রদেশ কংগ্রেস এসি ডিপার্টমেন্টের সদর জেলা সাংগঠনিক বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস সহ অন্যান্যরা। এদিন আশিস কুমার সাহা বলেন, সদর জেলার চারটি বিধানসভা কেন্দ্রে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার পাশাপাশি সারা রাজ্য জুড়ে মোট ১০ টি এস সি সংরক্ষিত আসনে নিজেদের শক্তি বৃদ্ধি করা নিয়ে এ বৈঠকে আলোচনা হয়।

তাছাড়া, এদিন তিনি আরও বলেন, দীর্ঘদিন বছর ধরে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী সারা দেশে জাত গণনার সিদ্ধান্তের জন্য কেন্দ্র সরকারকে আবেদন জানিয়েছেন। কিন্তু বিগত দিনে সরকার তরফ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নি। কিন্তু বর্তমানে রাজনৈতিক কৌশলে বিহারের নির্বাচনের আগ মূহুর্তে কেন্দ্র সরকার জাতি জনগণনার সিদ্ধান্ত নিয়েছে। আসলে বিহারের নিবার্চনে বৈতরনী পার হওয়ার জন্য মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

তাঁর কথায়, গোটা দেশে জাতি জনগণনার প্রয়োজন রয়েছে। এই জাতি জনগণনার কারণে অনেকেই বারংবার সরকারি সুযোগ পেয়ে যাচ্ছেন। তাই অতিসত্বর জাতি জনগণনার কাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছে কংগ্রেস।

Releated Posts

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রার্থী ও পোলিং এজেন্টদের বাধার অভিযোগ সিপিআই(এম)-এর

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন দলীয় প্রার্থী ও পোলিং…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, মানিক সরকারের কনভয়ে হামলার নিন্দা

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু, দুর্গম এলাকাতেও ভোটারদের উৎসাহ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটির সাধারণ নির্বাচনে সোমবার সকাল থেকে…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top