News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শব্দ ও ভাষা জ্ঞান নেই, এই অক্ষমতা নিয়েই রাজনৈতিক বাজার গরম করতে মাঠে নেমেছেন বিরোধী দলনেতা : রতন
Image

শব্দ ও ভাষা জ্ঞান নেই, এই অক্ষমতা নিয়েই রাজনৈতিক বাজার গরম করতে মাঠে নেমেছেন বিরোধী দলনেতা : রতন

আগরতলা, ১৭ জুন : শব্দ ও ভাষা জ্ঞান নেই। এই অক্ষমতা নিয়েই রাজনৈতিক বাজার গরম করতে মাঠে নেমেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁকে অবিলম্বে মানসিক হাসপাতালে চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ।

প্রসঙ্গত, গতকাল সাব্রুম মহকুমায় এক সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, অসমেী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারিরীক গঠন নিয়ে অবান্তর মন্তব্য করেছেন। তিনি ওই সভায় তির্যক ভাষায় বলেন, যে যত লম্বা হয়, তত বেকুব হয়। এই মন্তব্যের জেরেই আজ সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতাকে একহাত নিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।

তাঁর কথায়, শব্দকে প্রয়োগ করার আগে তাঁর অর্থকে বুঝে নেওয়া জরুরি। তা না হলে শব্দের দ্বারা মানুষকে আঘাত করা যায়। অবশ্য শব্দের গুরুত্ব বোঝার মতো মানসিকতা এবং বুদ্ধি সবার থাকে না। দূর্ভাগ্যের বিষয় সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীরও শব্দকে বোঝার মতো মানসিকতা নেই। সাম্প্রতিক জনসম্মুখের বিভিন্ন ব্যক্তবের মধ্যে তাঁর ভাষা জ্ঞানের অক্ষমতাকে তুলে ধরেছেন।

এদিন তিনি বলেন, জিতেন্দ্র বাবুর মতে দৈহিক দিক দিয়ে যাদের উচ্চতা অনেক তাঁরা বেকুব এবং বুদ্ধিহীন। তাহলে, দেশে এবং দেশের বাইরে এমন অনেক কমিউনিস্ট নেতা রয়েছেন যাঁদের উচ্চতা সাংসদ বিপ্লব কুমার দেব থেকেও অনেক বেশি। তাহলে তাঁরাও কি বুদ্ধিহীন, বলে প্রশ্ন করেন তিনি।

তাঁর অভিযোগ, তিনি সারা বিশ্বের দৈহিক দিক দিয়ে লম্বা ব্যক্তিদের অপমান করেছেন। তাহলে তিনি সিপিএমের প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকারকেও অপমান করেছেন। আসলে তিনি একজন মস্তকহীন ব্যক্তি। তিনি যদি সুস্থ ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবিলম্বে অসমের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সাংসদ বিপ্লব কুমার দেব এমনকি তিপরা মথার কাছে ক্ষমা চাওয়া উচিৎ, বলেন শ্রীনাথ।
যদি মানসিক রোগে আক্রান্ত হলে তিনি হাসপাতালে চিকিৎসা করা দরকার, পরামর্শ দিলেন মন্ত্রী রতন লাল নাথ ।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top