News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রবীন্দ্রনাথের স্মৃতিভূমিতে হামলা, প্রতিবাদ, ইউনূসের পদত্যাগের দাবি প্রদেশ বিজেপির
Image

রবীন্দ্রনাথের স্মৃতিভূমিতে হামলা, প্রতিবাদ, ইউনূসের পদত্যাগের দাবি প্রদেশ বিজেপির

আগরতলা, ১৬ জুন ; বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে আক্রমনের প্রতিবাদে আজ শহরের রাজপথে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে প্রদেশ বিজেপি। এদিনের মিছিলটি আস্তাবল(স্বামী বিবেকানন্দ) ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বাংলাদেশ সহকারি হাই কমিশন অফিসের কাছে গিয়ে শেষ হয়েছে। এদিন প্রদেশ বিজেপির নেতৃত্বরা সহকারি হাই কমিশন অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। তাঁরা মহম্মদ ইউনূসের পদত্যাগের দাবি জানিয়েছেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য বলেন, বাংলাদেশে মহম্মদ ইউনুসের অনুসারী ও বর্তমান সরকারপন্থী মৌলবাদীদের দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি শান্তিনিকেতনে বর্বরোচিত, ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। এই হামলা শুধু এক ঐতিহাসিক স্মৃতির ওপর নয়, এটি সাহিত্য সংস্কৃতি এবং মানবতাবাদী ভাবধারার ওপর সরাসরি আঘাত হেনেছে। এদিন তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি, সাহিত্যিক বা দার্শনিক নন — তিনি ভারতের আত্মিক চেতনার প্রতীক।তাঁর পৈতৃক বাড়ি শুধু একটি দালান নয়, বরং ইতিহাস ও মানবতার একটি প্রামাণ্য নিদর্শন। এই ঘটনার বিরুদ্ধে ভারতজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এরই প্রতিবাদে আজ প্রদেশ বিজেপির তরফ থেকে রাস্তায় নেমে এক ধিক্কার মিছিলের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

Releated Posts

নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায় : যুব কংগ্রেস

আগরতলা, ১৩ মে : নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায়। নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়…

ByByTaniya Chakraborty May 13, 2026

ত্রিপুরায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক

আগরতলা, ১৩ মে: রাজ্যে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মঙ্গলবার মহারাজা বীর…

ByByReshmi Debnath May 13, 2026

ভুটান সফরে উষ্ণ অভ্যর্থনা পেলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৩ মে: ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভুটান সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath May 13, 2026

বাবার সঙ্গে বিবাদের পর কিশোরের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ঠাকুরছড়া মগপাড়ায়

জোলাইবাড়ি, ১২ মে: বাবার সঙ্গে পারিবারিক বিবাদের জেরে ১৬ বছরের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জোলাইবাড়ি…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top