News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ত দপ্তরের উদাসীনতায় বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক দুর্ঘটনার কবলে, অল্পের জন্য রক্ষা চালক
Image

পূর্ত দপ্তরের উদাসীনতায় বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক দুর্ঘটনার কবলে, অল্পের জন্য রক্ষা চালক

শান্তিরবাজার, ১৫ জুন : বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন এলাকায় একটি ভগ্নপ্রায় বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ট্রাক চালক। স্থানীয়দের অভিযোগ, বাইখোড়া পূর্ত দপ্তরের চরম উদাসীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, বাইখোড়া-লক্ষীছড়া যাতায়াতের প্রধান এই বেইলি ব্রিজটি দীর্ঘ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দারা বহুবার পূর্ত দপ্তরের আধিকারিকদের এই বিষয়ে অবহিত করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রবিবার সকালে টিআর ০৫ জে ১৫৩২ নম্বরের মালবাহী ট্রাকটি ব্রিজের উপর উঠতেই ব্রিজটি হুড়মুড় করে ভেঙে পড়ে। এর ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত হয়।
স্থানীয়রা জানান, তাঁরা বারবার পূর্ত দপ্তরকে এই ‘মরণফাঁদ’ সম্পর্কে সতর্ক করেছিলেন। এছাড়াও, সাধারণত সকল ব্রিজে তার ধারণক্ষমতা সম্পর্কে সতর্কবার্তা দেওয়া থাকলেও, এই ব্রিজের ক্ষেত্রে এমন কোনো সতর্কবার্তা ছিল না, যা আজকের দুর্ঘটনার অন্যতম কারণ।
এই ব্রিজটি লক্ষীছড়া থেকে বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যবহার করেন। ব্রিজ ভেঙে পড়ায় বর্তমানে যোগাযোগে ব্যাপক অসুবিধা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে ব্রিজটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হয়।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top