News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুর নজরুল ভবনে মোদি সরকারের ১১ বছর পূর্তি উদযাপন, ‘বিকশিত ভারত সংকল্প সভা’ অনুষ্ঠিত
Image

কমলপুর নজরুল ভবনে মোদি সরকারের ১১ বছর পূর্তি উদযাপন, ‘বিকশিত ভারত সংকল্প সভা’ অনুষ্ঠিত

কমলপুর, ১৫ জুন : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে আজ কমলপুরের নজরুল ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমলপুর বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘বিকশিত ভারত সংকল্প সভা’।সকাল সাড়ে এগারোটায় নজরুল ভবনে এই বিশেষ সভা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক মনোজকান্তি দেব, বিজেপি কমলপুর মন্ডল সভাপতি শম্পা দাস, যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি সুব্রত মজুমদার, বিজেপি কমলপুর মন্ডলের সহ-সভাপতি সমীরণ দেববর্মা এবং সচিরানী দেববর্মা সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।সভায় বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত এগারো বছরের কার্যকালের বিভিন্ন সাফল্য ও দেশের হিতে সরকারের গৃহীত পদক্ষেপগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষ করে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উপর জোর দেওয়া হয়।প্রাক্তন মন্ত্রী মনোজকান্তি দেব তাঁর বক্তব্যে নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের অগ্রগতি ও জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে ভারত আজ বিশ্বের দরবারে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত এগারো বছরে দেশের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।”

Releated Posts

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

দুষ্কৃতীদের হামলার অভিযোগে শান্তিরবাজার থানায় স্মারকলিপি অটোচালকদের, দোষীদের গ্রেপ্তারের দাবি

শান্তিরবাজার, ১৩ মে: শান্তিরবাজার রেলস্টেশন এলাকায় অটোচালকদের উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার…

ByByReshmi Debnath May 13, 2026

গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামী-শাশুড়িসহ তিনজনকে আটক

কাঠালিয়া, ১৩ মে : কাঠালিয়া ব্লকের ভবানীপুর এলাকায় এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top