News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১১.৫ লক্ষ টাকা ছিনতাই কাণ্ডের রহস্য উন্মোচন: ২.৫ লক্ষ টাকা ও দুই ছিনতাইকারী গ্রেফতার
Image

১১.৫ লক্ষ টাকা ছিনতাই কাণ্ডের রহস্য উন্মোচন: ২.৫ লক্ষ টাকা ও দুই ছিনতাইকারী গ্রেফতার

বিশালগড়, ১৫ জুন : গত ২ জুন বিশালগড় থানা এলাকার গোকুলনগরে চাঞ্চল্যকর ১১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এই ঘটনায় মতিনগরের ভিকি মজুমদার এবং রাস্তার মাথার সাগর দাস নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ছিনতাই হওয়া টাকার পরিমাণ সাড়ে এগারো লাখ নয়, বরং আড়াই লাখ টাকা ছিল। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ লক্ষ ৫ হাজার টাকা, একটি গাড়ি এবং একটি স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে। বিশালগড় থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এএসপি রাজীব সূত্রধর এই তথ্য জানান।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২রা জুন গোকুলনগর রাস্তার মাথা এলাকায় হাফেজ মিয়া ও তার ছেলে সাগর মিয়াকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে তাদের কাছ থেকে ১১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে বিশালগড় থানায় অভিযোগ জানিয়েছিলেন আক্রান্ত হাফেজ মিয়া ও তার ছেলে সাগর মিয়া। বিশালগড় থানা পুলিশ উক্ত ঘটনায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে।
এই ছিনতাইয়ের ঘটনাটি গোকুলনগর রাস্তার মাথা এবং কমলাসাগর বিধানসভা এলাকার জন্য একটি কলঙ্কজনক ঘটনা হিসেবে বিবেচিত হয়। পুলিশ এই মামলার তদন্তে নেমে ভুঁইয়ামাথা এলাকা থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গাড়ি ও স্কুটি সহ দুই কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন ভিকি মজুমদার (পিতার নাম মৃণাল মজুমদার, বাড়ি আমতলী পাণ্ডবপুর) এবং সাগর দাস (পিতার নাম অনিল দাস, বাড়ি গোকুলনগর রাস্তার মাথা)। শনিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।
এই দুইজনকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে যে, সেদিন হাফেজ মিয়ার কাছ থেকে মূলত ২ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই করা হয়েছিল, ১১ লক্ষ ৫০ হাজার টাকা নয়। এই ঘটনার তদন্ত এখনও চলছে।

Releated Posts

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রার্থী ও পোলিং এজেন্টদের বাধার অভিযোগ সিপিআই(এম)-এর

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন দলীয় প্রার্থী ও পোলিং…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, মানিক সরকারের কনভয়ে হামলার নিন্দা

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু, দুর্গম এলাকাতেও ভোটারদের উৎসাহ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটির সাধারণ নির্বাচনে সোমবার সকাল থেকে…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top