News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতের পবন শক্তি সক্ষমতা পৌঁছাল ৫১.৫ গিগাওয়াটে: প্রহ্লাদ জোশী
Image

ভারতের পবন শক্তি সক্ষমতা পৌঁছাল ৫১.৫ গিগাওয়াটে: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ১৫ জুন: কেন্দ্রীয় নবীন ও নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, ভারতের পবন শক্তি সক্ষমতা বছরে ১০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে এখন ৫১.৫ গিগাওয়াটে পৌঁছেছে। গত বছর এই পরিমাণ ছিল ৪৬.৪২ গিগাওয়াট।

বিশ্ব পবন শক্তি দিবস উপলক্ষে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় মন্ত্রী বলেন, “দেশ ক্রমাগত উদ্ভাবন, সবুজ প্রযুক্তি এবং টেকসই উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে।”

মন্ত্রী আরও জানান, নবীকরণযোগ্য শক্তি খাতে ভারত অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। সৌরশক্তি থেকে শুরু করে পবনশক্তি পর্যন্ত, দেশ এক উজ্জ্বল এবং টেকসই ভবিষ্যতের দিশা দেখাচ্ছে।

প্রহ্লাদ জোশী বলেন, “২০১৪ সালে ভারতের সৌরশক্তি সক্ষমতা ছিল মাত্র ২.৮২ গিগাওয়াট। গত ১১ বছরে এই খাতে বিপুল অগ্রগতি হয়েছে। বর্তমানে দেশ ২৫ গিগাওয়াট সৌর সেল উৎপাদন এবং ২ গিগাওয়াট ওয়েফার উৎপাদন ক্ষমতার একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছে।”

ভারত সরকার ২০৩০ সালের মধ্যে নবীকরণযোগ্য শক্তি খাতে ৫০০ গিগাওয়াট উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্যে এগোচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রতিশ্রুতি ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Releated Posts

যৌতুক মামলায় বিচার এড়িয়ে চলা ঘোষিত পলাতক গ্রেফতার, দ্বারকা পুলিশের অভিযান

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): যৌতুক সংক্রান্ত মামলায় বিচারপ্রক্রিয়া এড়িয়ে চলায় আদালত ঘোষিত পলাতক এক ৩৩ বছর বয়সি ব্যক্তিকে…

ByByNews Desk Sep 26, 2026

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top