News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের জনগণ না মুজিবর রহমানের সম্মান করেছে, না রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মান করেছে, তারা ভারতকেও সম্মান করবে না: প্রদ্যুৎ
Image

বাংলাদেশের জনগণ না মুজিবর রহমানের সম্মান করেছে, না রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মান করেছে, তারা ভারতকেও সম্মান করবে না: প্রদ্যুৎ

আগরতলা, ১৪ জুন : বাংলাদেশের জনগণ না মুজিবর রহমানের সম্মান করেছে, না রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মান করেছে। বাংলাদেশের স্বাধীনতায় দেশের উন্নয়নে যাদের কৃতিত্ব সব থেকে বেশি তাদেরকে সম্মান জানাতে পারেনি বাংলাদেশের নাগরিক। বর্তমানে ঘটে যাওয়া বাংলাদেশে রবীন্দ্রনাথের পৈত্রিক ভিটেতে হামলার ঘটনায় এমনটাই বললেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন।

তাঁর কথায়, শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীনতা প্রদান করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের রাষ্ট্রগান লিখেছেন। যে দেশ নিজের দেশের অস্তিত্ব রক্ষায় সাহায্যকারী শ্রদ্ধেয় ব্যক্তিদের সম্মান করতে পারেনি, তারা ভারতবর্ষের সম্মান করবে না। নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে প্রত্যেককে সোচ্চার হওয়ার আহ্বান করেন প্রদ্যুৎ কিশোর। উনার কথায় কোন তিপ্রা মথা ছাড়া আঞ্চলিক দল এ বিষয়ে কথা বলেনি।

এছাড়াও তিনি বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের রুখতে প্রশাসনকে করা পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি বলেন উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত এলাকায় আরও বেশি কড়া নজরদারি প্রয়োজন। সরকার আরো কঠোরভাবে এই সীমান্ত এলাকাগুলোর দিকে নজর দিক। কোনভাবে যেন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক, রোহিঙ্গা এদেশে প্রবেশ করতে না পারে সেজন্য প্রশাসনকে আরো কঠোর হতে হবে।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top