News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শরিফুল ইসলামকে হত্যাকান্ডের ঘটনা পুনঃনির্মাণ করে দেখালো মূল অভিযুক্তরা
Image

শরিফুল ইসলামকে হত্যাকান্ডের ঘটনা পুনঃনির্মাণ করে দেখালো মূল অভিযুক্তরা

আগরতলা, ১৪ জুন : শরিফুল ইসলামকে হত্যাকান্ডের ঘটনা পুনঃনির্মাণ করে দেখলো মূল অভিযুক্তরা। আজ এনসিসি থানার পুলিশ ইন্দ্রনগরে অভিযুক্তদের নিয়ে গিয়ে ঘটনার পুনঃ নির্মাণ করেছে। গত ৮ জুন রাতে শরিফুলকে ডেকে নিয়ে যাওয়ার পর কিভাবে হত্যা করা হয়েছে তার সম্পূর্ণটা এদিন ঘটনাস্থলে গিয়ে তুলে ধরেছে মূল অভিযুক্তরা। পুলিশকে ঘটনাস্থলে গিয়ে ৮ জুন রাতের সমস্ত ঘটনা পুনঃনির্মাণ করে দেখিয়েছে অভিযুক্তরা। পুলিশ তাদের বয়ান অনুযায়ী গোটা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, গত ৮ জুন রাতে ইন্দ্রনগরের যুবক শরিফুল ইসলামকে তাঁর বন্ধু ডা. দিবাকর সাহা দক্ষিন ইন্দ্রনগরের বাসিন্দা জয়দ্বীপ দাসকে উপহার দেওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। তাঁর পৌঁছানোর আগেই জয়দ্বীপের বাড়িতে নবনীতা দাস(২৫) এবং অনিমেষ যাদব (২১) নামে তাঁরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতেই (ডা.) দিবাকার সাহা শ্বাসরুদ্ধ করে শরিফুল ইসলামকে হত্যা করেন। ত্রিকোণ প্রেমের জেরেই ওই হত্যাকান্ড হয়েছে বলে জানান তিনি। শরিফুল ইসলাম পেশায় স্মার্ট সিটির বিদ্যুৎ কর্মী হিসেবে কাজ করতেন।

Releated Posts

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

দুষ্কৃতীদের হামলার অভিযোগে শান্তিরবাজার থানায় স্মারকলিপি অটোচালকদের, দোষীদের গ্রেপ্তারের দাবি

শান্তিরবাজার, ১৩ মে: শান্তিরবাজার রেলস্টেশন এলাকায় অটোচালকদের উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার…

ByByReshmi Debnath May 13, 2026

গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামী-শাশুড়িসহ তিনজনকে আটক

কাঠালিয়া, ১৩ মে : কাঠালিয়া ব্লকের ভবানীপুর এলাকায় এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top