News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুখ্যাত নেশাকারবারি ও চোর পুলিশ জালে, সঙ্গে উদ্ধার পিস্তল
Image

কুখ্যাত নেশাকারবারি ও চোর পুলিশ জালে, সঙ্গে উদ্ধার পিস্তল

আগরতলা, ১৪ জুন : কুখ্যাত বাইক চোর নেশাকারবারি কোনাবন এলাকার নারায়ণ সরকারকে পিস্তল সহ গ্রেপ্তার করেছে পুলিশ এবং বিএসএফ। দীর্ঘদিন যাবত নারায়ণ সরকার আন্তর্জাতিক মানবপাচারকারী, চুরির বাইক এবং নেশা জাতীয় দ্রব্য বাংলাদেশের সাথে যোগাযোগ চালিয়ে বাণিজ্য চালিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ থাকার পর অবশেষে শুক্রবার রাত এগারোটা নাগাদ রাধানগর বিএসএফ ক্যাম্পের বিএসএফ এবং মধুপুর থানার পুলিশ তাকে চুরির বাইক সহ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জানা যায় নারায়ণ সরকার একটি চুরির বাইক বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এমন সময় রাধানগর বিএসএফ ক্যাম্পের বিএসএফ এবং মধুপুর থানার পুলিশ যৌথ উদ্যোগে সেই বাইকটিকে আটক করে। পরবর্তী সময়ে নারায়ণ সরকারকে বিএসএফ ক্যাম্পে নিয়ে গিয়ে গণধোলাই দেয় বিএসএফ। জানাযায় দীর্ঘদিন যাবত নারায়ণ সরকার বাংলাদেশের সাথে অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এমনকি ,রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে রোহিঙ্গা বাংলাদেশি এপারের পাচার করছে।

শুধু তাই নয়, ফেনসিডিল, এসকাফ, গাঁজা এবং চুরির বাইক ওপারে পাচার করছে। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে অনেক খবর প্রকাশিত হয়। কিন্তু পুলিশ তার টিকির নাগাল পায়নি। অবশেষে বিএসএফ এবং পুলিশ শুক্রবার রাতে হাতে নাতে চুরির বাইক সহ গ্রেফতার করতে সক্ষম হয় ।এদিকে বিএসএফ পুলিশ তাকে গ্রেফতার করে মধুপুর থানায় নিয়ে আসে । বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের তার সাথে কার যোগাযোগ রয়েছে, তাছাড়া এই পাড়ের যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে মধুপুর থানার পুলিশ মাঠে নেমেছে।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top