News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সিদ্ধান্ত অমান্য করার অধিকার বোর্ডের হাতে নেই: টিআরবিটি চেয়ারম্যান
Image

বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সিদ্ধান্ত অমান্য করার অধিকার বোর্ডের হাতে নেই: টিআরবিটি চেয়ারম্যান

আগরতলা, ১৩ জুন : টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা (টিআরবিটি) পরিচালিত ২০২৪ সালের টি-টেট পেপার-টু এবং টি-টেট পেপার-ওয়ান পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র বোর্ডের বিশেষজ্ঞদের সম্মতিতে বোর্ডের পক্ষ থেকে গত ৯ জুন ২০২৫ প্রকাশ করা হয়েছে। আজ সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ড. প্রত্যুষ রঞ্জন দেব বোর্ডের ঘোষিত চূড়ান্ত উত্তরপত্র বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। তিনি জানান, প্রকাশিত উত্তরপত্রের বিষয়ে কয়েকজন পরীক্ষার্থী বিষয়গত বিশেষজ্ঞদের সিদ্ধান্ত মানতে অসম্মতি জানিয়েছে। পরীক্ষার উত্তরপত্রের ক্ষেত্রে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সিদ্ধান্ত অমান্য করার অধিকার বোর্ডের হাতে নেই। চেয়ারম্যান পরীক্ষার্থীদের এই দাবিকে অনায্য ও অন্যায় বলে অভিহিত করেন। সাংবাদিক সম্মেলনে শ্রীদেব বলেন, সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেসব নিয়ম অনুসরণ করে পরীক্ষা নেওয়া হয় এক্ষেত্রেও টিআরবিটি পরিচালিত পরীক্ষায় সেই সব নিয়মসমূহকেই মানা হচ্ছে।

সাংবাদিক সম্মেলনে শ্রীদেব আরও জানান, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা পরিচালিত ২০২৪ সালের টি-টেট পেপার-টু এবং টি-টেট পেপার-ওয়ান পরীক্ষা যথাক্রমে গত ২৭ এপ্রিল এবং ৪ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। পরীক্ষার নিয়ম অনুযায়ী উভয় পরীক্ষার টেন্টেটিভ আনসার কিইস্ প্রকাশিত হয় গত ৮ মে ২০২৫ তারিখে। এই টেন্টেটিভ আনসার কিইস্ প্রকাশিত হওয়ার পর ৮ মে ২০২৫ থেকে ২০ মে ২০২৫ পর্যন্ত প্রকাশিত টেন্টেটিভ আনসার কিইস্ সম্পর্কে অনলাইনে পরীক্ষার্থীদের মতামত ও অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হয়। পরীক্ষার নির্ধারিত নিয়ম অনুযায়ী টেন্টেটিভ আনসার কিইস্ সম্পর্কে অনলাইনে পরীক্ষার্থীরা যে সকল অভিযোগ ও মতামত জানিয়েছেন সেগুলি সবকটিই একাধিক বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের নিকট পাঠানো হয়। পরীক্ষার্থীদের দাখিল করা প্রতিটি অভিযোগ ও মতামত পর্যালোচনা করে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞগণ প্রতিটি ক্ষেত্রে লিখিতভাবে তাদের সিদ্ধান্ত নথীবদ্ধ করে বোর্ডের (টিআরবিটি) কাছে জমা করেন। বোর্ড প্রতিটি বিষয়ের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সিদ্ধান্তকে চূড়ান্ত মান্যতা দিয়ে ৯ জুন ২০২৫ চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করে। তিনি জানান, পরীক্ষার প্রশ্নপত্র বা উত্তরপত্র বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি হয়। এক্ষেত্রে বোর্ডের কোন দায়িত্ব থাকেনা।

তিনি আরও জানান, ২০২৪ সালের টি-টেট পেপার-টু এবং টি-টেট পেপার-ওয়ান পরীক্ষার টেন্টেটিভ আনসার কিইস্ প্রকাশিত হওয়ার পর থেকেই কতিপয় পরীক্ষার্থী প্রায় নিত্যদিন দলবদ্ধভাবে বোর্ডে এসে বোর্ডের চেয়ারম্যানের সাথে দেখা করে তাদের অভিযোগ জানায়। বোর্ডের চেয়ারম্যান সেই ক্ষেত্রে তাদের সঙ্গে দেখা করে কথা বলেন এবং পরীক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন যে পরীক্ষার্থীদের প্রতিটি অভিযোগ একাধিক বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের নিকট পাঠানো হয় এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সিদ্ধান্ত অনুযায়ী বোর্ড গত ৯ জুন ২০২৫ চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করে।

এই প্রসঙ্গে বোর্ড চেয়ারম্যান ড. প্রত্যুষ রঞ্জন দেব আরও জানান, ২০২৪ সালের টি-টেট পেপার-টু এবং টি-টেট পেপার-ওয়ান পরীক্ষায় সর্বমোট ৪০ হাজার ৫২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন। তারা সকলেই পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন। তাই বোর্ড এই ক্ষেত্রে সকল পরীক্ষার্থীকে পরীক্ষার সকল নিয়ম কানুন যথাযথভাবে অনুসরণ করে বোর্ডের কাজে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছে। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের মেম্বার সেক্রেটারি হর্ষিতা বিশ্বাস এবং পরীক্ষা নিয়ামক (কন্ট্রোলার অব এক্সাম) ড. শশাঙ্ক ঘোষ, পরীক্ষা এবং উত্তরপত্র সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top