News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পারিবারিক বিবাদে রক্তাক্ত একই পরিবারের তিনজন, থানায় মামলা
Image

পারিবারিক বিবাদে রক্তাক্ত একই পরিবারের তিনজন, থানায় মামলা

ধর্মনগর, ১৩ জুন : পারিবারিক বিবাদে রক্তাক্ত হয়েছেন তিনজন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনা সাকাইবাড়ী গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার অন্তর্গত সাকাইবাড়ী গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে ঘটে গেল এক চাঞ্চল্যকর পারিবারিক হিংসাত্মক ঘটনা। অভিযোগ, পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে আব্দুল রহমানের ছেলে আব্দুল আকাদ হঠাৎ উত্তেজিত হয়ে কাঠের বর্গা নিয়ে হামলা চালায় তার পরিবারের সদস্যদের উপর।

হামলার শিকার হন আব্দুল আকাদের বাবা আব্দুল রহমান, মা ও ছোট বোন। আকস্মিক এই হামলায় তিনজনই গুরুতরভাবে রক্তাক্ত হন এবং রক্তাক্ত অবস্থায় তারা নিজেরাই গিয়ে উপস্থিত হন ধর্মনগর থানায়। ঘটনাটি অত্যন্ত গুরুতর মনে করে থানা থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। পুলিশ আহতদের সঙ্গে সঙ্গে ধর্মনগর জেলা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। বর্তমানে আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত আব্দুল আকাদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঘটনার সকল দিক খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে তীব্র প্রতিক্রিয়া।

স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং পারিবারিক নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য সচেতনতার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ ও ঘটনার পেছনের প্ররোচনাগুলি জানার চেষ্টা চলছে বলে জানা গেছে।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top