News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির, গ্রেপ্তার দুই
Image

বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির, গ্রেপ্তার দুই

বিশালগড়, ১৩ জুন : বেপরোয়া বাইকের ধাক্কায় বিশালগড় ব্লক সংলগ্ন জাতীয় সড়কে মৃত্যু হল এক পথচারীর। রাজ্যে পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশালগড় ব্লক সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘাতক বাইক সহ বাইক চালককে গ্রেপ্তার করে পুলিশ ।ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে। মৃত ব্যক্তির নাম সুনীল বর্মন। বাড়ি বিশালগড় শীতলটিলা এলাকায়। গ্রেপ্তার দুই যুবকের নাম হৃদয় দেবনাথ, কৌশিক চক্রবর্তী।

ব্রাউন সুগারের নেশায় আসক্ত দুই যুবক মাত্রাতিরিক্ত গতিতে বাইক চালাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। উল্লেখ্য রাত বেড়াতে নেশাগ্রস্ত লোকজনরা বেপরোয়াভাবে গাড়ি ও যানবাহন চালিয়ে থাকে। তাতে দুর্ঘটনার হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করলেও সব ক্ষেত্রে সাফল্য পাচ্ছে না। পুলিশ ও ট্রাফিক পুলিশকে যানবাহনের গতি নিয়ন্ত্রণে আরো কঠোর মনোভাব গ্রহণ করার দাবি উঠেছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top